,

সিরিয়ায় অল্পের জন্য সংঘর্ষ এড়ালো রুশ-মার্কিন যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক :সিরিয়ার আকাশে অল্পের জন্য সংঘর্ষ এড়িয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান। একটি গোপন অভিযানের সময় বিরাটাকারের একটি মার্কিন বিমানের খুব কাছে চলে এসেছিল রাশিয়ার যুদ্ধবিমান। এমনই কাছে যে, রাশিয়ান বিমান থেকে মার্কিন বিমানের ঝাঁকুনি টের পেয়েছেন রুশরা। শুক্রবার মার্কিন সেনাবাহিনীর এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

55016d6125a9bc0f50aab679ba0a2588-5814dd8044c13

বাগদাদে মার্কিন নেতৃত্বাধীন জোটের মুখপাত্র বিমানবাহিনীর কর্নেল জন ডোরিয়ান জানান, ১৭ অক্টোবর এ ঘটনাটি ঘটে। ঘটনাটি তাৎক্ষণিকভাবে মার্কিন সেনাবাহিনীকে জানানো হয়। তবে রাশিয়া বিষয়টি প্রকাশ্যে না আনার অনুরোধ করে।

ডোরিয়ান জানান, রুশ যুদ্ধবিমানটি মার্কিন বিমানের অর্ধেক মাইলেরও কম দূরত্বে কাছাকাছি চলে আসে। মার্কিন বিমানটিকে বড় আকারের উল্লেখ করলেও তার নাম প্রকাশ করতে তিনি রাজি হননি। তিনি বলেন, দুই বিমান এতো কাছাকাছি চলে এসেছিল যে একে অপরের কম্পন অনুভব করতে পারছিল।’

রুশ যুদ্ধবিমান কাছাকাছি আসলেও তাতে মার্কিন বিমানের ক্রুদের কোনও ঝুঁকি ছিল না বলে জানান তিনি।

কেন এ ঘটনাটি সঙ্গে সঙ্গে প্রকাশ করা হয়নি প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, ‘কারণ আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা করি। এ আলোচনা ছিল একান্ত। উভয় দেশই চলমান উত্তেজনাকে আরও বৃদ্ধি করতে আগ্রহী নয়। ফলে তা ওই সময় প্রকাশ করা হয়নি।’

রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুরোধে সাড়া দিয়ে রাশিয়া ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে সিরিয়ার আসাদবিরোধী বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালাচ্ছে। এতে সাধারণ মানুষ এমনকি হসপাতালও লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার সমালোচনা করেছে মানবাধিকার সংগঠনগুলো। বিপরীতে বিদ্রোহীদের সমর্থন ও সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা