,

রোহিঙ্গা নারীদের মিয়ানমার সেনাবাহিনীর গণধর্ষণ

 

আন্তর্জাতিক ডেস্ক :মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে রাখাইন প্রদেশের রোহিঙ্গা মুসলিম নারীদের ওপর গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত সপ্তাহে সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত সবচেয়ে বড় দমন অভিযানের সময় এ ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

image-3838

রাখাইন প্রদেশের প্রত্যন্ত ইউ শি কিয়া গ্রামের অধিবাসী ওই আট নারী রয়টার্সকে এক সাক্ষাৎকারে তাদের প্রতি ভয়াবহ ওই যৌন নির্যাতনের কথা বর্ণনা করেছেন। তারা বলেন, গত সপ্তাহে সরকারি সেনারা তাদের ঘর-বাড়িতে হানা দিয়ে মূল্যবান জিনিসপত্র লুট করার পাশাপাশি তাদের ধর্ষণ করেছে।

রয়টার্স সরাসরি তিনজন ও টেলিফোনে পাঁচজন নারীর সাক্ষাৎকার নেয়। একই সাথে তারা মানবাধিকারকর্মী ও স্থানীয় কর্তাব্যক্তিদেরও সাক্ষাৎকার নিয়েছে। তবে ঠিক কতজন নারী সেনাবাহিনীর হাতে নির্যাতিত হয়েছেন তা জানা যায়নি।

৪০ বছর বয়সী এক রোহিঙ্গা নারী জানান, মিয়ানমারের সেনারা তিনি ও তার ১৫ বছর বয়সী মেয়েকে ধর্ষণ করে ঘর থেকে গয়না ও টাকা লুট করে।

৩২ বছর বয়সী আরেক রোহিঙ্গা নারী বার্তা সংস্থাটিকে জানান, সরকারি সেনারা তাকে গণধর্ষণ করে। ৩০ বছর বয়সী অন্য এক রোহিঙ্গা নারী জানান, সেনাদের হাতে ধর্ষণের শিকার হয়ে তিনি এখন লজ্জা ও আতঙ্কের মধ্যে আছেন।

এদিকে মিয়ানমারের প্রেসিডেন্ট তিন কিউয়ের মুখপাত্র জ তে ধর্ষণের অভিযোগ অস্বীকার করে বলেন, গ্রামটিতে বিদ্রোহীরা লুকিয়ে আছে তাই অভিযান চালানো হয়েছে, ধর্ষণের কোনো যৌক্তিকতা নেই।

অন্যদিকে দেশটির সেনাবাহিনী এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

গত ৯ অক্টোবর থেকে রাখাইন রাজ্যের মংডু এলাকায় সেনাবাহিনীর অভিযান শুরু হয়। অজ্ঞাত হামলাকারীরা মিয়ানমারের সীমান্ত পুলিশের তিনটি ঘাঁটিতে হামলা ও লুটপাট করার পর এই অভিযান শুরু করে। মিয়ানমার সরকারের দাবি, এ ঘটনার সাথে একটি ইসলামপন্থী গোষ্ঠী জড়িত, যাদের সাথে রোহিঙ্গা মুসলমানদের সংযোগ রয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে