,

রণবীরের জন্য আমন্ত্রণ পেলেন না ক্যাটরিনা!

বিনোদন ডেস্ক : চলতি বছরের মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি ছিল করণ জোহর পরিচালতি অ্যায় দিল হ্যায় মুশকিল। গতকাল (২৮ অক্টোবর) মুক্তি পেয়েছে সিনেমাটি।সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন কারিনা কাপুর, গৌরি খান, আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা। উপস্থিত সবাই করণ জোহরের খুব ঘনিষ্ঠ ব্যক্তি। কিন্তু এত তারকাদের মাঝে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের অনুপস্থিতি কিন্তু কারো চোখ এড়ায়নি।

katrina_ranbir1477730626

বার বার দেখো খ্যাত এ অভিনেত্রীর সঙ্গে অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমার নির্মাতার বন্ধুত্বের ব্যাপারটি সবার জানা। সবার আশা ছিল করণের ইন্ডাস্ট্রির অন্যান্য বন্ধুদের মতো ক্যাটরিনাও আসবেন সিনেমাটি দেখতে। কিন্তু শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন না এ অভিনেত্রী।

প্রথমে শোনা গিয়েছিল, সাবেক প্রেমিক রণবীর কাপুর অভিনয় করায় সিনেমাটি দেখেননি ক্যাটরিনা। কিন্তু শোনা যাচ্ছে- বিষয়টি তা নয় বরং ক্যাটরিনাকে আমন্ত্রণ না জানাতে করণকে নিষেধ করেছিলেন রণবীর।

একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম তাদের প্রকাশিত প্রতিবেদনে জানায়, ক্যাটরিনা আসলে রণবীরকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতো। এজন্য তিনি করণকে বলেছিলেন, তিনি যেন ক্যাটরিনাকে আমন্ত্রণ না জানায়। বিষয়টি যখন ক্যাটরিনার কানে পৌঁছায় তখন তিনি খুবই মর্মাহত হন।

কিছুদিন আগে রণবীর কাপুর জানিয়েছিলেন ব্রেকআপ হলেও ক্যাটরিনার সঙ্গে তার এখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এমনকি একসঙ্গে জাগ্গা জাসুস সিনেমার শুটিং করেছেন তারা। তাহলে রণবীর কেন ক্যাটরিনাকে আমন্ত্রণ জানাতে নিষেধ করলেন এ নিয়ে প্রশ্ন জেগেছে তাদের ভক্তদের মনে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা