,

নবীনগর শিবপুর ইউপির চেয়ারম্যানের উপর বোমা হামলা, পুলিশের ঘটনাস্থল পরিদর্শন

koktelশ্যামা প্রসাদ চক্রবর্ত্তী শ্যামল : নবীনগর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও শিবপুর ইউপির চেয়ারম্যান মোঃশাহীন সরকারের উপর শুক্রবার(২৮/১০) রাত অনুমান ৯ টায় বোমা হামলার ঘটনা ঘটেছে।ওসি মোঃ ইমতিয়াজ আহম্মদ সহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনায় শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগসহ সকল অঙ্গ সংগঠন তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান।

জানা যায়,আওয়ামীলীগ নেতা ও চেয়ারম্যান মোঃশাহীন সরকার শুক্রবার রাত অনুমান ৯ টার দিকে বাঘাউরা তার নিজ বাড়ি হতে জুলাইপাড়া একটি সভায় যাওয়ার পথে বাঘাউরা হাসপাতাল ক্লিনিকের মোড়ে পৌছলে একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে দুইটি হাত বোমা ও ককটেল মারলে সে অল্পের জন্য রক্ষা পায়। এলাকাবাসীর অভিযোগ, শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ঝামেলা কে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে।

চেয়ারম্যান শাহীন সরকার বলেন,একটি বোমা ফুটার পরে আমি যদি দৌড় না দিতাম তাহলে দ্বিতীয় বোমার আঘাতে মারা যেতাম। বিএনপি- জামাতের একটি চক্র স্কুলের ঘটনায় আমার উপর এই হামলা চালিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে