বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাফিয়া কন্যার বিয়েতে নাচবেন শাহরুখ-ক্যাটরিনা!

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফ। রুপালি পর্দায় তারা দর্শকদের বিনোদন দিয়ে থাকেন। এবার তারা ভারতের এক প্রাক্তন মাফিয়া কন্যার বিয়েতে নাচবেন বলে খবর প্রকাশ করেছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

shah1477707263
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, খুব শিগগিরই গালি জনার্দন রেড্ডি নামের এক সাবেক খনি মাফিয়ার মেয়ের বিয়ে। এজন্য চলছে বিয়ের বিলাসবহুল আয়োজন। আর বিয়ের অনুষ্ঠানে কোমর দোলানোর জন্য প্রস্তাব দেয়া হয়েছে শাহরুখ-ক্যাটরিনাকে। তারা নাকি এই প্রস্তাবে রাজিও হয়েছেন। এখন বাকি শুধু টাকার লেনদেন। তবে রেড্ডি টাকার বিষয়টি শাহরুখ, ক্যাটরিনার হাতেই ছেড়ে দিয়েছেন। তাদের অঙ্কটা বলতে যা দেরি, সঙ্গে সঙ্গেই তা পৌঁছে যাবে শাহরুখ-ক্যাটের ব্যাংক অ্যাকাউন্টে।

গালি জনার্দন রেড্ডির বর্তমান পরিচয় তিনি কর্ণাটকের বিজেপি বিধায়ক। তার অবৈধ ব্যবসা ছাড়াও আরো বেশ কিছু অপরাধমূলক কর্মে নাম জড়িয়েছিলেন তিনি। ওই সম্পর্কিত মামলায় রেড্ডির হাজতবাসও হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে ভারতীয় এক ধনকুবেরের মেয়ের বিয়েতে নেচেছিলেন শাহরুখ খান। তারপর এ নিয়ে বিস্তর সমালোচিত হয়েছিলেন তিনি। কারণ দেশের প্রথম সারির নায়কের কী এতটাই টাকার অভাব? এ প্রশ্নই ছুড়েছিলেন তার সমালোচকেরা।

তখন এ ব্যাপারে শাহরুখ খান বলেছিলেন, ‘আমি পেশাদার অভিনেতা। টাকা নিয়ে অন্যকে বিনোদন দেওয়াই আমার পেশা। তা যেমন হতে পারে রুপালি পর্দায়, তেমনই হতে পারে পর্দার বাইরেও।’ শাহরুখের এমন বক্তব্যে বিতর্ক তখন কিছুটা থেমেছিল। তবে এবার বোধহয় একই বিতর্কে নতুন করে জড়াতে যাচ্ছেন এই অভিনেতা।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ