,

আমার প্রেমে পড়লে তাকে হাতে প্ল্যাকার্ড নিয়ে সে কথা বলতে হবে-আনুশকা

200007anuska_kalerkantho_picতিনি স্পষ্টবাদী। তা বলে এতো!‌ সম্পর্কের সমীকরণ নিয়ে প্রশ্ন করতেই একেবারে কাটা কাটা জবাব দিলেন আনুশকা শর্মা। আজই মুক্তি পাচ্ছে তাঁর নতুন সিনেমা, ‘‌অ্যায় দিল হ্যায় মুশকিল’‌। তার আগে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, প্রেম নিয়ে। বিষয়টি শুনেই আনুশকা বলেছেন, ‘‌আমি বাস্তবের মাটিতে পা রেখে চলি। অন্ধভাবে কারও প্রেমে পড়ি না। প্রথম দর্শনে প্রেম বলে আমার কাছে কিছু হয় না। ফ্লার্টিং?‌ ওসব থেকে আমি সাত–হাত দূরে থাকি। কেউ আমার প্রেমে পড়েছে, এটা আমি এমনি এমনিই বুঝে যাব, এটা হয় না। কেউ যদি আমার প্রেমে পড়েই থাকে, তা হলে তাকে হাতে প্ল্যাকার্ড নিয়েই সে কথা বলতে হবে। যা বলার, মুখের ওপর বলতে হবে। আমি বুঝে যাব, এই ভরসায় থাকলে জন্মেও সেই প্রেম এগোবে না।’‌

এর পরই আরও মোক্ষম প্রশ্নটি করা হয়েছিল বলিউডের এই অভিনেত্রীর কাছে। আপনার জীবনে কখনও ব্রেকআপ হয়েছে?‌ হৃদয় ভেঙেছে?‌ জবাবে আনুশকা বলেছেন, ‘‌শুনুন, আমি বাস্তববাদী। হাওয়ায় ভাসি না। তাই আমার এসব হয় না।’‌

আনুশকা এই কড়া জবাবে কি কিছু বোঝাতে চাইলেন?‌ বিরাট কোহলিকে কিছু বার্তা দিতে চাইলেন?‌ বিরাট–‌অনুরাগীদের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ, বিরাট–আনুশকার সম্পর্ক ফের বিগড়েছে, এমন খবর কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা