,

ইয়েমেন থেকে মক্কায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

untitled-1ইয়েমেন থেকে পবিত্র মক্কা নগরীকে লক্ষ্য করে ক্ষেপনাস্ত্র নিক্ষেপের অভিযোগ করেছে সৌদি আরব। শুক্রবার অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার রাতে  গৃহযুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনের বিদ্রোহীরা পবিত্র নগরী মক্কায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। খবর এপির।

সৌদি প্রশাসন মক্কাকে লক্ষ্য করে হামলা চালানোর কথা বললেও হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম বলেছে, বিদ্রোহীরা জেদ্দার আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করেছে। তবে সৌদি প্রতিরক্ষা বিভাগ বলছে, ওই মিসাইল ধাওয়া করে মক্কার ৬৫ কিলোমিটার দূরবর্তী স্থানে ধ্বংস করে দেওয়া হয়েছে। তাই বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এই ঘটনায় সৌদি জুড়ে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

সৌদি সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাদা প্রদেশের সৌদি সীমান্তে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে