,

সীমান্তে হামলা চালিয়ে ১৫ পাকিস্তানি সৈন্য হত্যার দাবি বিএসএফ’র

capture-168ভারতের জম্মু কাশ্মীর সীমান্তে হামলা চালিয়ে ১৫ পাকিস্তানিকে হত্যার দাবি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার পাকিস্তানি বাহিনীর হামলায় এক ভারতীয় জওয়ান নিহত ও ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়।
ওই হামলার জবাবে শুক্রবার নতুন করে হামলা চালায় বিএসএফ। ভারত ‘সার্জিক্যাল স্ট্রাইক’ পরিচালনার পর থেকে এখন পর্যন্ত তাদের ৫ নাগরিককে হত্যা করেছে পাকিস্তানি বাহিনী। ওই হামলায় আহত হয়েছে মোট ৩৪ জন।
২১ অক্টোবর ভারতের কাথুয়ার হীরা নগর সেক্টরে বিএসএফ হামলা চালিয়ে এক জঙ্গিসহ ৪ পাকিস্তানি সৈন্যকে হত্যা করে। ২৫ তারিখের হামলায় রাজৌরি জেলার নৌসেরা সীমান্তে হামলা চালিয়ে ৩ পাকিস্তানি সৈন্যকে হত্যার দাবি করে ভারত।
এদিকে যুদ্ধবিরতি আইন লঙ্ঘন করে পাকিস্তান ভারী অস্ত্রশস্ত্র নিয়ে বেসামরিক মানুষের উপর হামলার অভিযোগ করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। বিএসএফ ওই হামলার যথাযথ এবং সুস্পষ্ট জবাব দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
বিএসএফ এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা অভিযোগ করেছেন আন্তর্জাতিক আইন ভঙ্গ করে সীমান্তবর্তী ২৪ জেলায় শুক্রবারসহ ৫০০ ঘণ্টার মতো ভারী অস্ত্র এবং গোলাবারুদ নিয়ে পাকিস্তান বর্বরতা চালাচ্ছে। সম্পাদনায়: রবিউল
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে