,

ভারত-পাকিস্তান সীমান্তে ফের গোলাগুলি, আহত ১

bsfআন্তর্জাতিক ডেস্ক : কাশ্মিরের সীমান্ত এলাকায় পাকিস্তানি ও ভারতীয় সেনাদের মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল থেকে নওশেরা, সুন্দরবানি ও পাল্লানওয়ালা সেক্টরে নতুন করে এ গোলাগুলি শুরু হয়। এ ঘটনায় এখন পর্যন্ত একজন বেসামরিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়, পাকিস্তানি সেনারা প্রথমে গুলি চালালে ভারতীয় সেনারাও পাল্টা গুলি ছুড়তে শুরু করে। গতকাল বৃহস্পতিবার থেকেই কাশ্মিরের সীমান্ত এলাকাগুলোতে উচ্চ সতর্কতা জারি রেখেছে ভারত। বৃহস্পতিবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানি সেনাদের উপযুক্ত জবাব দেওয়ার জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কে নির্দেশ দেন।

এর আগে বুধবার রাতে আরএস পুরা ও আর্নিয়া এলাকায় ১৫টি ভারতীয় পোস্ট এলাকায় গোলাগুলি হয়। এতে এক বিএসএফ সদস্য নিহত এবং ছয় গ্রামবাসী আহত হন বলে জানায় ভারতীয় কর্তৃপক্ষ। তবে পাকিস্তান সেনাবাহিনীর সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে,ভীমবার সেক্টরের চারটি ভারতীয় পোস্ট ধ্বংস করেছে পাকিস্তানি বাহিনী। এতে পাঁচ ভারতীয় সীমান্তরক্ষী নিহত হয়েছেন বলেও দাবি করা হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে