,

সালমানের নিমন্ত্রণে পার্টিতে জ্যাকুলিন!

arjunবিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খানের বোন অর্পিতার স্বামী আয়ুশ শর্মার জন্মদিন উপলক্ষে গত ২৬ তারিখ‌ে পুরো খান পরিবার একত্রিত হয়েছিল একটি পার্টিতে। তবে শুধু খান পরিবারই নয়, সালমানের বেশ কয়েক জন ঘনিষ্ঠ বান্ধবীও নিমন্ত্রিত ছিলেন সেই পার্টিতে। তাদের মধ্যে রয়েছেন জ্যাকুলিন ফার্নান্ডেজ, দিয়া মির্জার মতো নায়িকারা। পার্টিটা ছিল মুম্বইয়ের এক রেস্তোরাঁয়। অতিথি আপ্যায়নের জন্য সন্ধ্যার পরপরই জিনস আর কালো শার্ট পরে পার্টিতে পৌঁছে যান সালমান।

জানা যায়, বোনের বিয়েতেও ঠিক একইভাবে অতিথি আপ্যায়ন থেকে খাওয়া দাওয়া সব দায়িত্ব নিজেই কাঁধে তুলে নিয়েছিলেন সালমান। এদিনও তার ব্যতিক্রম হয়নি। সালমানের পরেই একে একে পার্টিতে আসতে থাকেন তার ভাই আরবাজ, সোহেল খান, সেলিম খান, হেলেন এবং সলমা। বলিউড তারকা ছাড়াও বেশ কয়েক জন টেলি তারকাও হাজির ছিলেন পার্টিতে। সম্প্রতি শোনা যাচ্ছে, সালমানের বোন অর্পিতার স্বামী আয়ুশ শর্মা কিছু দিনের মধ্যেই সিনেমায় আসতে চাচ্ছেন। আর সেই কারণে বলিউডে যোগাযোগটা বাড়াতেই নাকি এই পার্টির আয়োজন করা হলো।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে