,

একই চলচ্চিত্রের সব গানে লিজা

বিনোদন ডেস্ক :প্লে-ব্যাকে লিজার যাত্রা শুরু হয়েছিলো শাহীন কবির টুটুল পরিচালিত ‘এই তো ভালোবাসা’সিনেমায় তৌসিফের সঙ্গে সিনেমাটির টাইটেল গানে কন্ঠ দিয়ে। এরপর আরো বেশকিছু চলচ্চিত্রে প্লে-ব্যাক করেছেন তিনি।

image-3480

তবে যতোগুলো সিনেমাতে তিনি প্লে-ব্যাক করেছেন প্রত্যেকটিতেই তিনি একটি করে গান গেয়েছেন। কিন্তু এবারই প্রথম তিনি একটি সিনেমার সবগুলো গানে কন্ঠ দিচ্ছেন। এরইমধ্যে দুটি গানে তিনি কন্ঠ দিয়েছেন। আর বাকী দুটি গানে কন্ঠ দিবেন আগামী সপ্তাহে।

কাশেম মণ্ডল পরিচালিত হরর সিনেমা ‘প্রেতাত্মা’র সবগুলো গানে কন্ঠ দিবেন। সিনেমাটিতে গান থাকবে মোট চারটি। গানগুলো লিখেছেন সিনেমার পরিচালক নিজিই।সুর ও সঙ্গীতায়োজন করেছেন এস ডি বাবুল। যে দুটি গানের রেকর্ডিংয়ের কাজ লিজা করেছেন সে দুটি গান হচ্ছে ‘তুমি যে আমার কাছে সবচেয়ে দামী’এবং ‘এ জীবনে আমি শুধু তোমায় চেয়েছি’।

লিজা বলেন, ‘যেহেতু গ্রামীণ পটভূমিতে ভৌতিক একটি সিনেমা এটি। গানগুলোর কথা যেমন চমৎকার ঠিক তেমনি সুরও অসাধারণ। গানগুলো গাইতে আমার খুব ভালো লেগেছে। আমি সত্যিই মুগ্ধ। আশা করি বাকী দুটি গানও খুব ভালো হবে।’

এদিকে বাজারে লিজার দুটি একক এ্যালবাম রয়েছে। একটি ‘লিজা পার্ট-১’ এবং অন্যটি ‘পাগলী সুরাইয়া’। এছাড়া দুটি টিভি চ্যানেলে নিয়মিত উপস্থাপনা করেন লিজা। আরটিভিতে প্রতি বৃহস্পতিবার প্রচার হয় তার উপস্থাপনায় ‘মিউজিক স্টেশন’এবং বৈশাখীতে প্রতি শনিবার প্রচার হয় ‘মিউজিক ট্রেন’।

গতমাসে কানাডাতে দুটি শো শেষ করে এসেছেন লিজা। আসছে ডিসেম্বরে তিনি আবারো দেশের বাইরে যাবেন স্টেজ শোতে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা