,

প্রথম দর্শনে প্রেম নয় : আনুশকা

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে অনেক দিন ধরেই প্রেম করছেন এই অভিনেত্রী।
কিন্তু হৃদয়ের লেনাদেনার ক্ষেত্রে অনেক বেশি বাস্তববাদী তিনি। প্রথম দর্শনে প্রেমে পড়ার তত্ত্বে বিশ্বাসী নন বলে ভারতীয় একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন আনুশকা।

 

anushka-sharma1477532299
এ প্রসঙ্গে আনুশকা শর্মা বলেন, ‘আমি ভীষণ বাস্তববাদী মানুষ। প্রথম দর্শনে আমি অন্ধের মতো কারো প্রেমে পড়ি না। হৃদয়ের লেনাদেনার ক্ষেত্রে বাস্তবতাকে বিচার করে থাকি।’

তিনি আরো বলেন, ‘আমি প্রেম বিষয়টাই বুঝি না। আমি কোনো দিন বুঝতেও পারিনি, কোনো পুরুষ আমার প্রেমে পড়েছে কি না। কেউ আমার প্রেমে পড়ে থাকলে তাকে প্ল্যাকার্ড তুলে বলতে হবে।’

আনুশকা অভিনীত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমাটি খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে। একটি ব্যর্থ প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে এ সিনেমা। কিন্তু ব্যক্তিগত জীবনেও তিনি প্রেমে ব্যর্থ হয়েছেন কিনা সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে আনুশকা জানান, তিনি বাস্তববাদী।

আনুশকা সহজে কাউকে পছন্দ করেননি। কলেজ জীবনে তার বন্ধুরা বিভিন্ন ছেলে-মেয়ের ওপর ক্রাশ (মোহ) থাকত। তখন তার মনে হতো ওদের মধ্যে কোনো গণ্ডগোল রয়েছে। আজও তিনি সবকিছু এড়িয়ে চলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা