,

সালমানের ‘বিগ’ ঘরেই প্রেমে পড়লেন বাঙালি কন্যা অন্তরা!

antaraবিনোদন ডেস্ক : সালমানের ‘বিগ’ ঘরে যেদিন থেকে তিনি পা রেখেছেন, সেদিন থেকেই প্রচারের আলো নিজের দিকে ঘুরিয়ে নিয়েছেন অন্তরা বিশ্বাস ওরফে মোনালিসা। এবার আরও একবার তাঁকে নিয়ে শুরু হল জল্পনা৷ শোনা যাচ্ছে এ ঘরে পৌঁছেই প্রেমে পড়েছেন এই বাঙালি কন্যা।

বিতর্ক বিগ বস-এর নিত্যসঙ্গী৷ সেই আগুনেই ঘি দিলেন মোনালিসা ও মনোজ পাঞ্জাবি৷ ঘরের অন্যান্য বাসিন্দাদের মতে, তাঁদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে৷ এবারের বিগ ঘরে তাঁরাই সম্ভবত প্রথম ‘কাপল’ হতে চলেছেন৷ কেন এরকমটা মনে হচ্ছে বাকিদের? জানা যাচ্ছে, মোনালিসার সঙ্গ পেতে বেশ কাঠখড়ই পোড়াচ্ছেন মনোজ৷ নানা কাজে তাঁকে সাহায্য তো করছেনই, এছাড়া বাকিদের সঙ্গে কীভাবে দূরত্ব বজায় রেখে চলতে হবে সে ব্যাপারে পরামর্শও দিচ্ছেন৷ কারও কথায় না ভুলে নিজের মন যাতে সায় দেয় সেই মতোই সিদ্ধান্ত নিতে নাকি মোনালিসাকে বেশ বোঝাচ্ছেন মনোজ৷ তাঁদের রকমসকম দেখে বাকিরাও বিষয়টি আঁচ করেছেন৷ এই ক’দিনের মধ্যেই যেরকম ঘনিষ্ঠতা দেখা দিয়েছে দু’জনের মধ্যে, তাতে সম্পর্কে প্রেমের আভা দেখা অমূলক কিছু নয় বলেই মনে করছেন বাকিরা।

তবে সত্যিই কি দু’জনে প্রেমে পড়েছেন! হাজার হলেও এটি প্রতিযোগিতা। এবং সেখানে নিজে জেতাটাই আসল কথা। প্রেম নাকি এও আসলে যুদ্ধ জেতার হাতিয়ার? আপাতত সে ব্যাপারে দু’জনেই মুখে কুলুপ এঁটেছেন৷ তবে দর্শক বলছেন, যা রটে তার কিছু তো বটে! সূত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে