বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যবসাবান্ধব তালিকায় দক্ষিণ এশিয়ার র্শীষে ভুটান

th-9ব্যবসাবান্ধব পরিবেশ বা সহজে ব্যবসা করার ক্ষেত্রে বিশ্বের ১৯০টি দেশের অবস্থান নিয়ে বিশ্বব্যাংকের শীর্ষ তালিকায় রয়েছে নিউজিল্যান্ড। সিঙ্গাপুরকে হটিয়ে এ অবস্থান নিয়েছে দেশটি। এ তালিকায় ভুটান ৭৩, নেপাল ১০৭, ভারত ১৩০, পাকিস্তান ১৪৪, মিয়ানমার ১৭০, বাংলাদেশ ১৭৬ ও আফগানিস্তান ১৮৩তম স্থানে রয়েছে। এমনকি ভুটান, দক্ষিণ কোরিয়া (৭৪),চীন(৭৮), ইন্দোনেশিয়া (৯১), ফিলিপাইন (৯৯) ও শ্রীলংকার (১১০) চেয়ে ব্যবসাবান্ধব পরিবেশে এগিয়ে আছে।
শীর্ষ তালিকার প্রথম ১০টি দেশ হচ্ছে, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, ডেনমার্ক, হংকং, দক্ষিণ কোরিয়া, নরওয়ে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সুইডেন ও মেসিডোনিয়া।
কোনো দেশে ব্যবসা করার ক্ষেত্রে সহায়ক পরিবেশ হিসেবে বিশ্বব্যাংক যে ১০টি সূচক বিবেচনা করে এ তালিকা তৈরি করে, সেগুলো হচ্ছে ব্যবসা শুরু করা, নির্মাণ কাজের অনুমতি পাওয়া, বিদ্যুৎ সংযোগ, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ, ঋণ প্রাপ্তি, ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুরক্ষা, কর প্রদান, সীমান্ত বাণিজ্য, চুক্তি বাস্তবায়ন ও তহবিলের অভাব দূরীকরণ। এসব সূচক পর্যালোচনা করা হয় সবশেষ গত জুন মাস পর্যন্ত।
তবে সংস্কার ও ব্যবসা বান্ধব পরিবেশের উন্নয়ন করে অনেক দেশ এ তালিকায় যেমন এগিয়ে এসেছে, তেমন পিছিয়ে গেছে অনেক দেশ। পিছিয়ে যাওয়া দেশের মধ্যে রয়েছে ভারত, আবার ব্রুনাই অনেক এগিয়ে এসেছে। গত বছর ব্রুনাই এধরনের তালিকার ৮৪ তম স্থানে থাকলেও এবার এগিয়ে এসেছে ৭২তম স্থানে। এজন্যে দেশটিতে বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি ছাড়াও বিনিয়োগ আইনে বেশ সংস্কার করা হয়েছে। গত বছরের তুলনায় এবার অন্তত ১৩৭টি দেশে ব্যবসা সহজ করার জন্যে বেশ কিছু সংস্কার হলেও এধরনের সংস্কারের ৭৫ ভাগই হয়েছে উন্নয়নশীল দেশে।
যেমন কাজাখাস্তান গত বছরের তালিকায় ৪১তম অবস্থানে থাকলেও এবার উঠে এসেছে ৩৫তম স্থানে। এজন্যে দেশটিতে ব্যবসা করার বিভিন্ন বিধি সহজ করা ছাড়াও নির্মাণ কাজের অনুমতি দ্রুত দেয়ার ব্যবস্থা করা হয়েছে। বিদ্যুতের সংযোগ পাওয়া যাচ্ছে আগের চেয়ে সহজে। আগের তুলনায় বেশ ভাল করেছে এমন দশটি দেশ হচ্ছে কেনিয়া, বেলারুশ, ইন্দোনেশিয়া, সার্বিয়া, জর্জিয়া, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন।
তবে যে সব দেশ এ তালিকায় আগের তুলনায় পিছিয়ে গেছে তার প্রধান কারণ হচ্ছে সংস্কারের অভাব। লিঙ্গ বৈষম্য ছাড়াও ব্যবসা শুরু করতে বিভিন্ন জটিলতা, জমাজমির প্রয়োজনীয় কাগজ পত্র সংগ্রহ ও চুক্তি অনুসারে কাজের ধীর গতি ব্যবসাবান্ধব পরিবেশে বেশ হোঁচট খাচ্ছে এমন অন্তত ৩৮টি দেশে আরো সংস্কারের প্রয়োজন মনে করছে বিশ্বব্যাংক। এই ৩৮টি দেশের মধ্যে ২৩টি দেশে আবার নারীদের ব্যবসা করার ক্ষেত্রে বিভিন্ন জটিলতা বাধা হয়ে রয়েছে। বিশেষ করে সম্পদের হস্তান্তর সহ বিভিন্ন ধরনের উদ্যোগে নারীদের ক্ষেত্রে অনেক বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ তালিকায় ১৮৪ তম তালিকায় কঙ্গের অবস্থান এবং উদাহরণ হিসেবে বলা যায় দেশটিতে কোনো নারী ব্যবসা শুরু করতে গেলে তার স্বামীর অনুমোদন প্রয়োজন হয়।
বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ পল রোমার বলেন, এধরনের তালিকা করার ক্ষেত্রে কম আয়ের মানুষের মধ্যে বৈষম্য ও দারিদ্র হ্রাসকে বিশেষ বিবেচনা করে। বিশেষ করে কোনো দেশের সরকার তার নাগরিকদের জন্যে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টিতে কতটা তৎপর ও সন্মানজনক ভূমিকা পালন করে তাও বিবেচনা করা হয়। উৎপাদনের পর বাজারে মার না খেয়ে উৎপাদক সরাসরি অর্থনৈতিক সুবিধা আদায় করতে পারছে কি না, নারীদের জন্যে অধিক বাজার সুবিধা আছে কি না, আইনের শাসন নিশ্চিত রয়েছে বা বিরামহীন উদ্যোগের সুবিধা রয়েছে এমন সব বিষয় খতিয়ে দেখে বিশ্বব্যাংক।
এ তালিকার সবচেয়ে নীচে রয়েছে সোমালিয়া।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ