বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চীনে এক রিসিপশনিস্ট পদের জন্য দশ হাজার প্রার্থী

আন্তর্জাতিক ডেস্ক :চীনে প্রতি বছর দশ লাখেরও বেশি মানুষ সিভিল সার্ভিস পরীক্ষায় অংশ নেয়।অতিথিদের আমন্ত্রণ জানানো বা তাদের চা খাওয়ানো বা আপ্যায়নের ব্যবস্থা করা – এ ধরনের কাজগুলো কারও স্বপ্নের কাজ নাও হতে পারে।কিন্তু যে পদে থাকলে এরকম কাজ করতে হয় সেই ‘রিসিপশনিস্ট’ পদের জন্য চীনে আবেদন করেছেন প্রায় ১০ হাজার ব্যক্তি। তাও মাত্র একটি পদের জন্য এতজন আবেদন করেছেন।

_92096979_mediaitem92096977
সম্প্রতি চীনে সিভিল সার্ভিস রিক্রুটমেন্ট ফলাফল পর্যবেক্ষণে দেখা গেছে ‘চীন ডেমোক্রেট লিগ’ এর ‘পাবলিক রিসিপশন স্টাফ’ পদে সর্বোচ্চ ৯ হাজার ৮৩৭টি আবেদন পত্র জমা হয়েছে।
‘চীন ডেমোক্রেট লিগ’ নামের এই দলটি দেশটির সংখ্যালঘু রাজনৈতিক দল। আর এই দলটির ক্ষমতাও খুব বেশি নয়। এমনকি দেশটির গুরুত্বপূর্ণ জায়গাগুলোতেও খুব কমই এই দলটির উপস্থিতি দেখা যায়।
তাহলে কেন এত মানুষ দলটির এই রিসিপশনিস্ট পদের জন্য আবেদন করলো?
চীনে প্রতি বছর দুর্নীতি দমনবিরোধী অভিযানের কারণে দেশটির সরকার বিভিন্ন চাকরীতে অনেক বেশি যোগ্যতা ও অভিজ্ঞতা চাইছে।
দেশটির সিভিল সার্ভিস বিভাগের কর্মকর্তা লি ঝং পিপল’স ডেইলিকে জানান, “চাকরির অনেক পদ রয়েছে যেগুলো অনেকের কাছে পছন্দের হলেও খুব বেশি যোগ্যতা চাওয়ার কারণে তাতে অনেকেই আবেদনই করতে পারছে না। সেই তুলনায় যে পদগুলোতে কম যোগ্যতা চাওয়া হয়েছে, সেখানেই বেশি আবেদন করছেন চাকরি প্রার্থীরা”।
চীনের এই রাজনৈতিক দলটি যে চাকরির যে বিজ্ঞপ্তি দিয়েছে সে অনুযায়ী, শুধুমাত্র একটি ব্যাচেলর ডিগ্রি থাকলে এবং প্রান্তিক পর্যায়ে দুই বছরের অভিজ্ঞতা থাকলে যে কেউই এই পদে আবেদন করতে পারবে

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ