বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের হাতে ৪৯০ পরমাণু বোমার মালমশলা!

আন্তর্জাতিক ডেস্ক :ভারত বিরাট পরমাণু শক্তিধর, জানাচ্ছেন পাকিস্তানের বিজ্ঞানীরা। পাকিস্তানি গবেষণা সংস্থা ‘ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ, ইসলামাবাদ’ (আইএসএসআই)-এর সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা একটি গবেষণাপত্রে জানিয়েছেন, ৩৫৬ থেকে ৪৯২টি পরমাণু বোমা বানানোর মতো যথেষ্ট মালমশলা, প্রযুক্তিগত ক্ষমতা ইতিমধ্যেই অর্জন করেছে ভারত। ‘ইন্ডিয়ান আনসেফগার্ডেড নিউক্লিয়ার প্রোগ্রাম’ শিরোনামে তৈরি গবেষণাপত্রটি তৈরি করেছেন চার পাকিস্তানি বিজ্ঞানী। এঁরা হলেন আদিলা আজম, আহমেদ খান, মহম্মদ আলি ও সামির খান।

164648_129

এক বিবৃতিতে গবেষণা প্রতিষ্ঠানটি জানিয়েছে, এর আগের নানা গবেষণায় ভারতের পরমাণু বোমা তৈরির ক্ষমতা বেশ কিছুটা খাটো করেই দেখানো হয়েছিল। কিন্তু এই গবেষণার বক্তব্য তার বিপরীত।
তারা এও বলেছে, ভারতের পরমাণু কর্মসূচিটি বেশ জটিল। নয়াদিল্লি এই কর্মসূচি আন্তর্জাতিক আনবিক এজেন্সির সুরক্ষা বিধির আওতার বাইরে রেখেছে। ভারতের ওই কর্মসূচির নানা দিক নিয়ে আলোকপাত করাই এই গবেষণার উদ্দেশ্য। ভারতের পরমাণু কর্মসূচির প্রকৃত ইতিহাস, তার আয়তন, পরিধি, প্রসার ও প্রভাব বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করা হয়েছে এতে।
পাকিস্তানি গবেষকদের দাবি, উন্নয়নশীল দুনিয়ায় ভারতের পরমাণু কর্মসূচি যে সবচেয়ে বেশি অসুরক্ষিত, সেকেলে এবং পরমাণু প্রসার রোধ চুক্তি (এনপিটি) না মানা রাষ্ট্রগুলির মধ্যেই পড়ে, তার তথ্যপ্রমাণ ধরা রয়েছে এই গবেষণায়।
পাকিস্তানের আনবিক শক্তি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান আনসার পারভেজের দাবি, এই গবেষণাপত্র ভারতের পরমাণু অস্ত্র তৈরির ক্ষমতা সম্পর্কে সরকারি কর্মকর্তা, গবেষক, পড়ুয়াদের নতুন ধারণা দেবে। সেদিক থেকে এটি অভিনব। এতে প্রযুক্তি সংক্রান্ত তথ্যের সঙ্গে সমাজ বিজ্ঞানের ধ্যানধারণার মিশেল রয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ