,

মন্ত্রীর জন্য ৪৪ হাজার বিয়ের প্রস্তাব!

marriageআন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিহার রাজ্যের সড়ক নিয়ে একটি বার্তা দিতেই হোয়াটস অ্যাপ নম্বর দেওয়া হয়েছিল। তবে সেখানে সড়কের সমস্যা নিয়ে অভিযোগ আসে অল্পসংখ্যক। আর সবচেয়ে বেশি আসে বিয়ে সংক্রান্ত বার্তা। হোয়াটস অ্যাপে অভিযোগ দিতে বলেছিলেন বিহারের পূর্ত ও সড়কমন্ত্রী তেজস্বী যাদব।

এনডিটিভির খবরে বলা হয়েছে, বিহারের রাস্তার হাল-হকিকত জানতে চেয়েছিলেন বিহারের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ খ্যাত উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। এ জন্য তিনি হোয়াটস অ্যাপে অভিযোগ গ্রহণের ব্যবস্থা করেন। তবে জনগণের থেকে আসা বার্তাগুলোর বেশির ভাগ অভিযোগ ছিল না; ছিল প্রেম ও বিয়ের প্রস্তাব। শুধু বিহার নয় বার্তা আসে দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, গুজরাট এবং মহারাষ্ট্র থেকেও। প্রায় ৪৭ হাজার বার্তা আসে। এর মধ্যে ৪৪ হাজার আসে বিয়ের প্রস্তাব।

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে একজন নারী লিখেছেন, ‘তুমি আমার গোত্রের চেয়ে মহান। আমি তোমাকে বিয়ে করতে চাই।’ অপর একজন লিখেছেন, ‘আমি আপনার নির্মল হাসি এবং নেতৃত্বের গুণাবলি মোহিত।’

বিয়ের প্রস্তাব আসা সম্পর্কে জানতে চাইলে সংবাদ সংস্থা আইএএনএসকে তেজস্বী যাদব বলেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ, আমি এখনো অবিবাহিত।’ বিবাহিত হলে এভাবে বিয়ের প্রস্তাব আসায় বিব্রতকর অবস্থায় এবং সমস্যায় পড়তেন বলে তিনি মন্তব্য করেছেন। তবে ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ২৬ বছর বয়সী তেজস্বী যাদব নারীদের হতাশ করেছেন। বিয়ের এমন প্রস্তাব পেয়ে রসিকতা করে তিনি বলেন, ‘আমি পারিবারিকভাবে আয়োজন করা বিয়ে পছন্দ করি।’

ভারতের রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান লালু প্রসাদ ও রাবডী দেবীর কনিষ্ঠ পুত্র তেজস্বী। লালু ও রাবডী দুজনেই বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে