বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুম্বাইয়ের রেস্টুরেন্টে বোকা বনে গেলেন ফারুকী-তিশা

tishaবিনোদন ডেস্ক : মোস্তফা সরয়ার ফারুকী ডুব ছবির কাজে এখন মুম্বাইয়ে। আজ মঙ্গলবার সেখানে তিশাও পৌঁছেছেন। সেখানের রেস্টুরেন্টের এক ওয়েটারকে বোকা বানাতে গিয়ে রীতিমতো সারপ্রাইজড হয়ে গেছেন ফারুকী। ঘটনা কি? ফারুকী নিজের ফেসবুকে লিখেছেন, ‘আমরা খাবার অর্ডার দিয়ে বসে আছি। ওয়েটার এসে অর্ডার নিচ্ছে, এটা সেটা এনে দিচ্ছে। যখনই সে কাছে আসে বাংলায় কথা বলা শুরু করি যাতে ওয়েটার না বুঝতে পারে । আধা ঘন্টা পর আবিষ্কার করা গেলো আমাদের সকলই ছিলো পণ্ডশ্রম। ওয়েটার মুম্বইয়ের ছেলে হলেও আদি বাড়ি কলকাতা। ফলে বাংলা বোঝে।’

ফারুকী বিস্ময় সহযোগে লিখেছেন, ‘ওয়েটার শুধু বাংলা বোঝেই না, বাংলাদেশ সম্বন্ধেও ধারণা আছে। বাংলাদেশ সম্বন্ধে শুধু ধারণাই আছে তা না, বাংলাদেশের টিভি ফিল্ম তাঁর এবং তার বন্ধুদের মুখস্থ । তারপর বললো সে এবং তার অনেক বন্ধু তিশার ভক্ত । আমি ভাবলাম সামনে পেয়ে খুশী করার জন্য বলছে। এবার সে মোবাইল বের করে দেখিয়ে দিলো ক্যারাম, মনফড়িংয়ের গল্প সহ অসংখ্য ক্লিপ । এইসব সে এবং তার বন্ধুরা সযতনে সেভ করে রেখেছে মোবাইলে।’

শুরুতেই এই নির্মাতা কিছুটা আক্ষেপ করে বলেন, যে ইতিহাস কোনো পত্রিকা লিখবে না। পত্রিকা শুধু লিখবে বাংলাদেশে কিছু হচ্ছে না, হবে না, কিছু করার ট্রাই করোও না। স্রেফ দর্শক হয়ে থাকো, ভোক্তা হয়ে থাকো । এবং আমরাও মিডিয়ার কথায় সম্মত হয়ে যুগের সাথে তাল মেলানোর জন্য ভোক্তার খাতায় নাম লেখাই। তা খাদ্য যে মানেরই হোক।

তিনি মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে লিখেন, ডুব ছবিতে ইরফান খানের ডাবিংয়ের কাজে মুম্বাইতে বেশ কিছুদিন । আজকে এই ছবিরই আরেক প্রধান পাত্রী তিশাও এসেছে এখানে। সন্ধ্যায় আন্ধেরীর স্টুডিও পাড়ার বোরা বোরায় খেতে গেলাম আমি, তিশা, Musafire এবং সিনেমাটোগ্রাফার বন্ধু তপন বসু মাত্রই যে সুজয় ঘোষের কাহানী টু’র শুটিং করলো। আসল গল্পে যাওয়ার আগে তাকে অভিনন্দন জানাই তার প্রথম ছবির কাজ দারুণ ভাবে শেষ করার জন্য ।’ এরপরেই ঘটে সেই পিলে চমকে যাওয়ার ঘটনা। কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ