বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিব-শুভশ্রীর নতুন ছবি ‘ভ্যালেন্টাইন্স ডে’

shakib-shuvosriবিনোদন প্রতিবেদক : শাকিব খান ও কলকাতার শুভশ্রী গাঙ্গুলি জুটি বেঁধে যৌথ প্রযোজনার ছবি ‘ভ্যালেন্টাইনস ডে’ তে অভিনয় করতে যাচ্ছেন।

জাজ মাল্টিমিডিয়ার কর্তারা জানান, শাকিব-শুভশ্রী অভিনীত ছবিটির বিষয়ে নিশ্চিত করেছেন। আগামী ১৫ নভেম্বর থেকে কলকাতায় ছবির শুটিং হবে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর ভালোবাসা দিবস উপলক্ষে ছবিটি মুক্তি দেওয়া হবে।

ছবিটি পরিচালনায় থাকছেন জয়দেব মুখার্জি। ‘শিকারি’ ছবির এই নির্মাতা জানান,  আগামী ১৫ নভেম্বর থেকে টানা দেড় মাস ‘ভ্যালেন্টাইনস ডে’ ছবির শুটিং করা হবে। প্রথমে কলকাতা তারপর থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনে ছবির নির্মাণ কাজ হবে।

ছবির বিষয়ে শাকিব খান বলেন, ‘শিকারি’ ছবিতে আমাকে যেভাবে দেখা গেছে, সেভাবেই এই ছবিতে পর্দায় আসতে চাই। নিয়মিত জিমে যাচ্ছি। শারীরিকভাবে নিজেকে প্রস্তুত করতেই শুটিংয়ের আগে বাড়তি কয়েক দিন সময় চেয়ে নিয়েছি প্রযোজনা প্রতিষ্ঠানের কাছ থেকে। আশা করছি আমাকে দুই বাংলার দর্শকরা আবারো নতুন লুকে দেখতে পাবেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ