,

চীনে দুর্নীতির দায়ে ১০ লাখ সরকারি কর্তার সাজা

 

আন্তর্জাতিক ডেস্ক :চীনের কর্তৃপক্ষ জানিয়েছে, নানা ধরনের দুর্নীতির অপরাধে গত তিন বছরে ১০ লাখেরও বেশি সরকারি কর্মকর্তাকে শাস্তি দেয়া হয়েছে। এই তিন বছরে অপরাধে অভিযুক্ত ৪০৯ জন পলাতককে আটক করা হয়েছে বলেও সরকারি কর্মকর্তারা জানান।

image-3252

ঘুষগ্রহণ এবং স্বজনপ্রীতির মত দুর্নীতিতে সাজাপ্রাপ্তদের মধ্যে যেমন নিম্নপদস্থ কর্মকর্তা রয়েছেন, তেমনি মন্ত্রিসভার সদস্যের মত ক্ষমতাধর নেতারাও রয়েছেন।বেইজিং-এ চীনা কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নীতি নির্ধারণী প্লেনাম বৈঠকে আগে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রেসিডেন্ট শি জিনপিং ব্যাপক এক দুর্নীতি-বিরোধী অভিযানের নেতৃত্ব দিচ্ছেন।

তবে কোন কোন বিশ্লেষক বলছেন, প্রেসিডেন্ট শি তার রাজনৈতিক প্রতিদ্বন্দীদের বিরুদ্ধে এই অভিযানকে ব্যবহার করছেন। তবে তিনি এই অভিযোগ বরাবরই অস্বীকার করে থাকেন।

বেইজিং-এ বিবিসির সংবাদদাতা স্টিভেন ম্যাকডনেল বলছেন, কমিউনিস্ট পার্টির বৈঠকে দলের নিয়মকানুনে সম্ভাব্য পরিবর্তন নিয়ে আলাআলোচনা করা হবে।তবে এসব পরিবর্তনের ফলে প্রেসিডেন্ট শির ক্ষমতা আরও বেড়ে যেতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে