,

জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের সাথে পরী

photo-1477317390বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র মুক্তি পাওয়ার আগে থেকেই তিনি আলোচিত নায়িকা, আর চলচ্চিত্র মুক্তি পাওয়ার পর তিনি প্রশংসিত। নায়িকার নাম পরী মণি। গতকাল তাঁর জন্মদিন, সে উপলক্ষে তিনি দিনটি কাটিয়েছেন সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে। আজ সোমবার দুপুরের আগে থেকে বিকেল পর্যন্ত পরী কাটিয়েছেন গাজীপুরে সুবিধাবঞ্চিত শিশুদের সাথে।

ব্যতিক্রমী জন্মদিন পালন সম্পর্কে এনটিভি অনলাইনকে পরী বলেন, ‘এটা আসলে আমি আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিলাম। গাজীপুরে শুটিংয়ের কাজে সব সময়ই যাওয়া হয়। সেই থেকেই একটি স্কুলের সাথে পরিচয় আছে যেখানে সুবিধাবঞ্চিত শিশুরা পড়াশোনা করে। আমার অনেক আগে থেকেই ইচ্ছে ছিল তাদের সাথে একটি দিন কাটাব। আজ সেই দিন। আমার কাছে অনেক ভালো লেগেছে।’

পরী আরো বলেন, ‘গত রাত ১২টায় বাসায় বসে কেক কেটেছি। আমার বন্ধুরা কেক নিয়ে বাসায় হাজির হয় হঠাৎ করেই। তারপর সকালে মা (খালাকে পরী মা ডাকেন) ঘুম থেকে ডেকে তুলে গিফট দেন। মনটা অনেক ভালো হয়ে যায়। তারপর নাস্তা সেড়ে চলে যাই গাজীপুরের টঙ্গীতে, সারাটা দিন অনেক ভালো কেটেছে। তাদের সাথে দুপুরের খাবার খেয়েছি। শিশুদের আনন্দ আমাকে সুখ দিয়েছে।’

জন্মদিন উপলক্ষে সন্ধ্যায় আয়োজন করা হয় একটি অনুষ্ঠানের। সহকর্মীদের জন্য আয়োজিত এই অনুষ্ঠান সম্পর্কে পরী বলেন, ‘আমি দিনরাত শুটিং, ডাবিং নিয়ে ব্যস্ত থাকি। যাদের সাথে থাকি তাদের জন্য বিকেলের এই আয়োজন। আশা করি, চলচ্চিত্র সংশ্লিষ্টরা এখানে এসে আমাকে দোয়া করে যাবে।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে