,

সেন্সরে ‘ছেড়ে যাস না’

image_151715বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা নিপুণ। বেশ কয়েকটি সিনেমায় জুটি বেধে অভিনয় করেছেন তারা। এ জুটির অভিনীত ‘ছেড়ে যাস না’ শিরোনামের সিনেমাটি সম্প্রতি সেন্সর বোর্ডে জমা দেয়া হয়েছে।

ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি গত ২৩ সেপ্টেম্বর কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলেই সিনেমাটি চলতি বছর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

সিনেমা প্রসঙ্গে চিত্রনায়ক ফেরদৌস বলেন, ‘কলকাতায় মুক্তির পর বাংলাদেশ সেন্সর বোর্ডে সিনেমাটি জমা দেয়া হয়েছে। সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলেই বাংলাদেশে মুক্তি পাবে। সিনেমার কাজ ভালো হয়েছে। সিনেমাটি কলকাতায় মোটামুটি ভালো দর্শকপ্রিয়তা পেয়েছে। আশা করছি, বাংলাদেশের দর্শকও সিনেমাটি পছন্দ করবেন।’

এ সিনেমায় ফেরদৌসের সঙ্গে একটি আইটেম গানে নেচেছেন নিপুণ। এ গানের মাধ্যমে প্রথমবারের মতো আইটেম গানের তালিকায় নাম লেখান তিনি। ‘প্রেম রসিকা’শিরোনামের এ গানটি ইতোমধ্যে ইউটিউবে দেখেছেন দর্শক।

বাংলাদেশের ইমতিয়াজ নেয়ামুল ও ভারতের তপন সাহার পরিচালনায় এ সিনেমায় ফেরদৌসের বিপরীতে অভিনয় করেছেন নিপুণ ও কলকাতার একজন অভিনেত্রী। বাংলাদেশের ইচ্ছেমতো ও কলকাতার শুভ লগ্ন ফিল্মসের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মিত হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা