বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাহারি দর্শনের ‘সেলিব্রেটি’ কুকুর

dogআন্তর্জাতিক ডেস্ক : কালো রঙের রেশমি লম্বা লোমের স্টাইলিশ কুকুরটি রীতিমতো হইচই ফেলে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রচারের পর কুকুরটি এখন ‘ইন্টারনেট সেনসেশন’ এ পরিণত হয়েছে। এ খ্যাতি সেটিকে কুকুরের খাবার তৈরিতে অভিজাত ব্র্যান্ড ‘স্পোকসডগ’ এ চাকরি জুটিয়ে দিয়েছে! খবর এনডিটিভি অনলাইনের।

পাঁচ বছর বয়সী আফগান হাউন্ড প্রজাতির এই কুকুরটির নাম টি। অনেক ইন্টারনেট সেলিব্রেটির চেয়েও টি-এর অনলাইন ভক্ত এখন অনেক বেশি। কিছু বিজ্ঞাপনী সংস্থা এর মালিকের সঙ্গে যোগাযোগ করেছে তাদের পণ্যে টি কে মডেল করার জন্য।

‘শো ডগ’ হিসেবে টি তার সফলতা উদযাপন করেছে, তবে সেই সব আনুষ্ঠানিক শো শেষ করার পর টি এর জনপ্রিয়তা আরও বেড়ে গেছে।

কুকুরটির মালিক অস্ট্রেলিয়ার ওইস্টার বে এলাকার বাসিন্দা লিউক কাভানাঘ বলেছেন, ‘কুকুরটির সেলিব্রেটি মর্যাদা পরিবারের সবাই বেশ উপভোগ করছেন। আমরা সব সময় ভাবতাম যে, বাড়িতে রাখার ক্ষেত্রে টি খুব বেশি সুন্দর। এমনকি টিকে নিয়ে সাপ্তাহিক ছুটির দিনে ঘুরতে গেলে লোকজন সেটিকে দেখার জন্য ভিড় করত। টি এমন ভাব দেখাত যে, তার অন্যের মনোযোগ আকর্ষণের কোনো প্রয়োজন নেই, কিন্তু যেকোনো সুপার মডেলদের মতো টিও এটা ভালোবাসত।’

অনলাইনে টি এর ছবি ১০ লাখেরও বেশি শেয়ার হয়েছে। টুইটার অ্যাকাউন্টধারী ও বিভিন্ন কোম্পানি তার ছবি ব্যবহার করছে। এ প্রসঙ্গে কুকরের মালিক বলেন, ‘এটা কোনো ব্যাপার না। আমার ধারণা, টি এর গায়ের রেশম লোম এবং এক ধরনের অভিজাত দৃষ্টি দেখেই লোকজন বেশি আকৃষ্ট হচ্ছে।’

কিছু বিজ্ঞাপনী সংস্থা কুকুরের মালিক কাভানাঘের কাছে টি কে তাদের পণ্যের মডেল করার প্রস্তাব দিয়েছে। বলা যায়, টি কে ‘প্রাণী অভিনেত্রী’ হিসেবে জ্বলে ওঠার সুযোগ দিচ্ছে। টি এখন অনলাইন এবং কুকুরের সুগন্ধি ‘হ্যারিয়ট অ্যান্ড হাউন্ডস’ এর টেলিভিশন প্রচার ও ‘স্পোকসডগ’ এর মডেল হিসেবে কাজ করেছে।

টির মালিক কাভানাঘ বলেছেন, ‘টি আনুষ্ঠানিকভাবে শো থেকে অবসর নেওয়ায় তিনি খুব খুশি। অদূর ভবিষ্যতে হলিউডে টি কে কাজ করানোর কোনো পরিকল্পনা নেই তাঁর।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ