,

‘দাবাং ৩ ’-এ কাজল?

kajolবিনোদন ডেস্ক : সালমান খানের ‘দাবাং’ এবং ‘দাবাং ২’—দুটি ছবিই বেশ ব্যবসা সফল হয়েছে। ছবির প্রযোজক আরবাজ খান তাই এই ছবির আরও কয়েকটি সিকুয়েল নির্মাণ করার কথা ভাবছেন। তবে, ছবির পরবর্তী কিস্তিগুলোতে দেখা যাবে না সোনাক্ষী সিনহাকে। ব্যক্তিগত ঝামেলার কারণে এই অভিনেত্রীকে ‘দাবাং’ সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে বলে শোনা গেছে। এখন গুঞ্জন শোনা যাচ্ছে, এই ছবিতে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে কাজলকে।

এই খবর অবশ্য নিশ্চিত নয়। কারণ, আরবাজ বা কাজল কেউই এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে, ছবির সঙ্গে সংশ্লিষ্ট একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, কাজলকে এই ছবিতে নেওয়ার কথা ভেবেছেন এই ছবির নির্মাতা আরবাজ খান ও অভিনেতা সালমান।

সালমানের সঙ্গে এর আগেও জুটি বেঁধেছিলেন কাজল। ১৯৯৮ সালে ‘পেয়ার কিয়া তো ডরনা কেয়া’ ছবিতে অভিনয় করেছিলেন তাঁরা দুজন। একই বছর কাজল অভিনীত ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন সালমান খান। ফিল্মফেয়ার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা