,

যে কারণে ‘জোশ’ করেননি আমির

বিনোদন ডেস্ক : জোশ সিনেমাটি ২০০০ সালে মুক্তি পায়। এ সিনেমার পরিচালক মনসুর খান জানিয়েছেন, সিনেমাটিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন আমির খান।

 

josh1477302553
আমির চেয়েছিলেন সিনেমায় শাহরুখের ‘ম্যাক্স’ চরিত্রে অভিনয় করতে কিন্তু তা না হওয়ায় সিনেমাটি করেননি তিনি।

মনসুর খান ১৯৮৮ সালে আমিরের ব্যবসাসফল সিনেমা কেয়ামত সে কেয়ামত তাক পরিচালনা করেছিলেন। তিনি মনে করেন জোশ সিনেমার চরিত্রগুলো ফুটিয়ে তুলতে শাহরুখ এবং আমির সবচেয়ে বেশি উপযুক্ত ছিলেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এখনো মনে করি সিনেমাটির চরিত্রগুলো ফুটিয়ে তুলতে সবচেয়ে বেশি উপযুক্ত ছিলেন আমির এবং শাহরুখ। কিন্তু আমির অভিনয় করতে অস্বীকৃতি জানায়। এটি তার ব্যাপার।’

তিনি আরো বলেন, ‘আমির তার ইমেজ পরিবর্তন করতে চেয়েছিলেন। তিনি লাভার বয় বা রোমান্টিক যুবকের চরিত্রে অভিনয় করতে চান নি। দ্বিতীয় কারণ ছিল শাহরুখের ম্যাক্স চরিত্রটি ছিল বেশি ক্যারিশমাটিক। সবাই ম্যাক্স চরিত্রটিতে অভিনয়ে বেশি আগ্রহী ছিলেন।’

সম্প্রতি ১৮তম মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে কথাগুলো বলেন এ নির্মাতা। জোশ সিনেমায় শাহরুখ ছাড়া আরো অভিনয় করেছেন-ঐশ্বরিয়া রাই বচ্চন, চন্দ্রচূড় সিং প্রমুখ। এতে অভিনেত্রী কাজলও ‘ম্যাক্স’ চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন বলে জানান মনসুর।

‘যখন আমি কাজলকে সিনেমায় শাহরুখের বোনের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেই তিনি চিত্রনাট্য শোনেন এবং জানান ম্যাক্স চরিত্রে অভিনয় করতে চান।’ বলেন এ নির্মাতা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা