,

মঞ্চেই নৃত্য শিল্পীর মৃত্যু

ashwini-ekbotteবিনোদন ডেস্ক : নাচতে নাচতে মঞ্চেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ফেললেন অশ্বিনী একবোড়ে নামক ভারতের এক নৃত্যশিল্পী। রবিবার সন্ধ্যায় ভারতের পুনেতে একটি নাট্যমন্দিরে এ ঘটনা ঘটেছে। মঞ্চে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ৪৪ বছর বয়সী অশ্বিনীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি।

নাচের পাশাপাশি অভিনয় করতেন অশ্বিনী। বেশ কিছু মারাঠি ছবিতে অভিনয়ও করেছেন তিনি। মারাঠি নাটক ও থিয়েটার দুনিয়াতেও জনপ্রিয় ছিলেন এই অভিনেত্রী। আঞ্চলিক ভাষার কয়েকটি ধারাবাহিকেও তিনি অভিনয় করেছিলেন। তবে নাচের প্রতি তাঁর আলাদা একটা টান ছিল। ভরতনাট্যম শিখেছিলেন। তাই অভিনয়ে এলেও সেই নাচটাকে কখনওই ভোলেননি। ছবি এবং থিয়েটারে অভিনয়ের পাশাপাশি দেশ-বিদেশে নাচের অনুষ্ঠানও করে বেড়াতেন তিনি।

এমন প্রতিভাবান অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া মরাঠি চলচ্চিত্র ও থিয়েটার জগতে। সোনালি কুলকার্ণি, রবি যাদবের মতো অভিনেতা-অভিনেত্রীরা টুইটারে শোকপ্রকাশ করেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা