,

ইয়েমেন থেকে পালিয়ে সৌদি সীমান্তে আটকা ৫ বাংলাদেশী

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের সাথে ইয়েমেনের চলমান সংঘর্ষে ইয়েমেনে কর্মরত বাংলাদেশী শ্রমিকদের অনেকে জীবন বাঁচানোর তাগিদে পালিয়ে বেড়াচ্ছেন। ইয়েমেনের রাজধানী সানা থেকে পালিয়ে ১৫ দিন পূর্বে সৌদি আরবের ওয়াদীয়া সীমান্তে এসে আশ্রয় নিয়েছেন পাঁচজন বাংলাদেশী শ্রমিক। তারা হলেন মুখলেছুর রহমান, হারুন, আলাউদ্দিন, মনির ও আলম।

image-3139

সানা থেকে পালিয়ে আসতে পারলেও বৈধ পাস না থাকায় সৌদি আরবে প্রবেশ করতে পারছেন না। বর্তমানে যেখানে তারা অবস্থান করছেন সেখানে কোনো খাবার না থাকায় অনাহারে অর্ধহারে দিন পার করছেন। তাদের সাথে সরাসরি যোগাযোগের মোবাইল নং 00966501351812

দেশে ফিরতে বাংলাদেশ দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি উদ্যোগ গ্রহণ করার জন্য আকুল আবেদন জানিয়েছেন তারা।

এ প্রতিনিধি আটকেপড়াদের সাথে সরাসরি কথা বলে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছে। এ ব্যাপারে জেদ্দা কনস্যুলেটের কাউন্সিলর আজিজুর রহমান এবং কনসাল শ্রম মো. রেজাই রাব্বিকে বিষয়টি জানানো হলে তাঁরা জানান কনস্যুলেট বিষয়টি জেনেছেন এবং সৌদি বর্ডার গার্ডের সাথে যোগাযোগ করা হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে দেশে পাঠাতে কনস্যুলেটের চেষ্টা চলছে বলেও তারা আশ্বাস দিয়েছেন।

সৌদি বর্ডারে যুদ্ধ চলছে। তাই এই ৫জন বাংলেদশী খুব আতংকে দিন কাটাচ্ছেন। তাছাড়া কাছে কোন লোকালয় না থাকায় খাবার এবং পানির অভাবে দিন পার করতে হচ্ছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে