,

আইএসের হাত থেকে উদ্ধার হলো আয়েশা

isআন্তর্জাতিক ডেস্ক : ১০ বছরের ছোট্ট আয়েশা। তিন দিন ধরে খাবার, পানীয় কিছুই পায়নি সে। কারণ বাড়ির পাশেই চলছে যুদ্ধ। ইরাকের মসুল শহরটিকে ইসলামিক স্টেট-এর হাত থেকে মুক্ত করার জন্য চলছে গোলা বর্ষণ ও বোমা বিস্ফোরণ।উদ্ধারকারী দল এসে দেখে আতঙ্কে অজ্ঞান হয়ে আছে আয়েশা।

ধীরে ধীরে আয়েশা ও তার মাকে সুস্থ করে তোলে সেনাবাহিনী দল। আয়েশাদের গ্রামটি উত্তর ইরাক থেকে ১৮ মাইল দূরত্বে। ২০১৪ সাল থেকেই গ্রামটি ছিল আইএসের দখলে।একজন টেলিভিশন সাংবাদিক এই উদ্ধারের দৃশ্য ক্যামেরাবন্দী করেন।

১০ বছরের মেয়েটি জানায়, জঙ্গিরা তার বাবাকে মেরে ফেলেছে। সে এবং তার মা কখনও ভাবতে পারেনি যে, কেউ তাদের উদ্ধার করবে। উদ্ধারকারী দল সেই গ্রামের আরও শিশুকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। কিন্তু তারা এখন কী অবস্থায় রয়েছে, তা কিছুই জানা যায়নি।

মসুল হল ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর। এখানে প্রায় ১.৫ মিলিয়ন মানুষ বসবাস করে। এখানকার ছোট ছোট ছেলেদের অপহরণ করে নিয়ে যাওয়া হয় যোদ্ধা বানানোর জন্য। আর মেয়েদের অপহরণ করে যৌন ক্রীতদাস করে রাখা হয়। আয়েশার বয়সী অনেক বালিকার পরিণতি তাই হয়েছে। আয়েশার মা অনেক কষ্টে নিজের মেয়েকে আগলে রেখেছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা