বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুদিন শুটিং করলেই শেষ হবে ‘সত্তা’

photo-1477200544বিনোদন ডেস্ক : শেষ পর্যায়ে ‘সত্তা’ ছবির শুটিং। এরই মধ্যে ছবির গান ও সিক্যুয়েন্সের শুটিং শেষ হয়েছে। আর মাত্র দুদিন শুটিং করলেই শেষ হবে ছবির চিত্রধারণের কাজ। তবে সেখানে কোনো তারকা শিল্পী থাকবেন না বলে জানিয়েছেন ছবির পরিচালক হাসিবুর রহমান কল্লোল। ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন নায়ক শাকিব খান। তাঁর বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী পাওলি দাম।

এনটিভি অনলাইনকে কল্লোল বলেন, ‘আমরা এরই মধ্যে ছবির গান ও সিক্যুয়েন্সের শুটিং শেষ করেছি। কয়েক দিনের মধ্যে আরো দুদিন শুটিং করব, তবে সেখানে কোনো তারকা শিল্পী থাকবেন না। ছবির ডাবিং এবং এডিটিং এগিয়ে আছে। সব ঠিক থাকলে কিছুদিনের মধ্যে ছবিটি সেন্সরবোর্ডে জমা দেব।’

ছবিটির কাজ শেষ করতে অনেক সময় লাগছে। এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘আমি প্রথম থেকেই ছবিটি ধরে ধরে করতে চেয়েছিলাম। শেষ পর্যন্ত আমি তা মেইনটেইন করার চেষ্টা করেছি। পরিচালক হিসেবে আমি যা চেয়েছিলাম, তা ক্যামেরায় ধারণ করতে পেরেছি। আমি তৃপ্ত, সঙ্গে আমাদের ছবির পুরো ইউনিটই তৃপ্তি প্রকাশ করছে। এই দীর্ঘ সময় নিয়ে কাজটি করায় আমাদের কোনো আক্ষেপ নেই।’

কবে ছবিটি মুক্তি পাবে—জানতে চাইলে পরিচালক বলেন, ‘আমরা ছবিটি চলতি বছরের শেষ দিকে মুক্তি দেওয়ার চিন্তা করছি। ছাড়পত্র পেলেই ছবি মুক্তির তারিখ ঘোষণা করব।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ