বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনুষ্ঠান চলাকালীন মারা গেলেন রেডিও জকি

আন্তর্জাতিক ডেস্ক :ভারতে অনুষ্ঠান চলাকালীন বেসরকারি রেডিও চ্যানেলের শুভম কেচে (২৩) নামের এক আরজের মৃত্যু হয়েছে। চ্যানেলটির নাগপুরের অফিসে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

image-2990

ভারতীয় সংবাদমাধ্যম এনডি টিভির খবরে বলা হয়, বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো নিজের অনুষ্ঠান করতে অফিসে যান শুভম। সকাল সাড়ে ৯টায় শুরু হয় তার অনুষ্ঠান। ‘হাই নাগপুর’- শুধু এই শব্দটুকুই বলতে পেরেছেন শুভম। এরপরই বুকে ব্যথা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে শুভমকে হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা।

স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে পৌঁছানোর প্রায় ১০ থেকে ১৫ মিনিট আগে রেডিও জকির মৃত্যু হয়েছে।

পুলিশ জানায়, অস্বাভাবিক মৃত্যুর কারণে শুভমের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে চিকিৎসকদের ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে রেডিও জকির।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ