,

‘বিয়ে বাড়ি থেকেই শুটিংয়ে যাব’

 

বিনোদন ডেস্ক :ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা আঁচল আঁখি। অভিনয় দক্ষতা আর গ্ল্যামার দিয়ে ইতোমধ্যে ঢালিউডের দর্শকদের পছন্দের তালিকায় নিজের নামটি লিখিয়ে নিয়েছেন তিনি।

full_1251449079_1444742658

শাকিব খান, বাপ্পি চৌধুরী, শাহরিয়াজের সঙ্গে জুটি বেধে অভিনয় করেছেন এই অভিনেত্রী। এ পর্যন্ত তার অভিনীত ১৫টি সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে কয়েকটি সিনেমা। তবে বেশ কিছুদিন ধরে নতুন কোনো চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হননি আঁচল।

আঁচল অভিনীত ‘দাগ’ সিনেমার কিছু কাজ বাকি রয়েছে। তারেক শিকদার পরিচালিত এ সিনেমার গানের শুটিং আগামী ৫ নভেম্বর থেকে শুরু হবে। এদিকে খুলনার খালিশপুরে বিয়ে বাড়ি থেকে ফিরে এ সিনেমার শুটিংয়ে অংশ নিবেন আঁচল।

আগামী ২৫ অক্টোবর তার বোনের বিয়ে। এ অনুষ্ঠানে যোগ দিতে তিনি ঢাকা থেকে খুলনায় যাবেন। সেখান থেকেই কক্সবাজারে গিয়ে শুটিংয়ে অংশ নিবেন তিনি।

এ প্রসঙ্গে আঁচল আঁখি বলেন, ‘আগামী ২৫ অক্টোবর আমার বোনের বিয়ে। বিয়ে বাড়ি থেকেই শুটিংয়ে যাব। আগামী ৫ নভেম্বর থেকে দাগ সিনেমার শুটিং শুরু হবে। তাই তাড়াহুরা করেই বিয়ে বাড়ি থেকে ফিরতে হবে।’

ভিশন অডিও প্রযোজিত এ সিনেমায় আঁচলের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। এছাড়া তাদের সঙ্গে দেখা যাবে, বিদ্যা সিনহা মিমকে। এ ছাড়াও এতে আরো অভিনয় করছেন, ডি জে সোহেল, শতাব্দী ওয়াদুদ, লিনা ফেরদৌস, ফারুক মজুমদার প্রমুখ। গল্প লিখেছেন কামাল আহমেদ। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রফিকুজ্জামান। সিনেমাটিতে মোট পাঁচটি গান থাকছে। সংগীতায়োজন করেছেন আলী আকরাম শুভ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা