,

আইন ভেঙে দুই শিশুর বিয়েতে মিশরে ক্ষোভ

1477160047আন্তর্জাতিক ডেস্ক : বিয়ের বর ওমরের বয়স মাত্র ১২ আর কনে গ্রাহামের ১১। এই বয়সে তাদের পিতামাতা তাদের বিয়ের সিদ্ধান্ত নিয়ে এনগেজমেন্ট সম্পন্ন করেছে।

মিশরের আইন অনুযায়ী ১৮ বছরের কম বয়সীদের বিবাহ নিষিদ্ধ। তবুও ওমর আর গ্রাহামের বিয়ে দেওয়ায় আইনজীবী ও মহিলা অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাওয়া স্বেচ্ছাকর্মীরা ক্ষিপ্ত হয়েছে। ওমর আর গ্রাহামের বিয়ের ছবি পত্রিকায় প্রকাশের পর তারা জানতে পারে বিয়ের বিষয়টি।

মিশরের নারী অধিকারকর্মী রেদা এলদানবৌকি মিশরের উইমেন সেন্টার ফর লিগাল এইড অ্যান্ড কাউন্সিলিংয়ের প্রধান। তিনি ইতিমধ্যে মিশরের অ্যাটর্নি জেনারেল বরাবর অভিযোগ পেশ করেছেন। অভিযোগে তিনি ওমর এবং গ্রাহামের ঘটনাটি তদন্ত এবং ঘটনা সত্য হলে তাদের বাবা-মায়ের অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন।
তিনি সংবাদমাধ্যমকে বলেন, ওমর আর গ্রাহারে বিয়ের ফলে বিশেষ করে গ্রাহাম শিক্ষার সম অধিকার থেকে বঞ্চিত হবে। যাা সকল নারী শিক্ষার ওপর প্রভাব ফেলবে।
ওমরের বাবা অবশ্য এ বিয়ের ব্যাপারে মিডিয়ার সামনে বলেছে, তিনি একজন স্বাধীন মানুষ এবং তিনি কোনো অন্যায় করেননি।
উল্লেখ্য, ইউনিসেফের তথ্য অনুযায়ী মিশরে মোট মেয়ের ১৭ শতাংশ মেয়েদের বিয়ে ১৮ বছরের কম বয়সেই হয়ে যায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা