,

ইংলিশ চ্যানেলে রাশিয়ার বিমানবাহী যুদ্ধজাহাজ: সতর্ক ব্রিটেন

আন্তর্জাতিক ডেস্ক :রাশিয়ার একটি বিমানবাহী যুদ্ধজাহাজের একটি বহর ইংলিশ চ্যানেল অতিক্রম করছে। বিমানবাহী রুশ রণতরী ‘এডমিরাল কুজনেটসভ’ এবং অন্যান্য জাহাজের এই বহরটি যাচ্ছে সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলে। শুক্রবার এটি ইংলিশ চ্যানেলে পৌঁছায়। যদিও এটি আন্তর্জাতিক জলসীমা দিয়ে ইংলিশ চ্যানেল অতিক্রম করছে, তারপরও এ নিয়ে অস্বস্তি তৈরি হয়েছে ব্রিটেনে। দুটি ব্রিটিশ যুদ্ধজাহাজ দূর থেকে এই রুশ রণতরীকে অনুসরণ করছে।

dd9c47667b9cd254575304fde652a24c-580a2a7888fcc

সিরিয়ার যুদ্ধে রাশিয়া যে ভূমিকা নিয়েছে, তা নিয়ে যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপের দেশগুলোর সঙ্গে তাদের দ্বন্দ্ব চলছে।ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন বলেছেন, ব্রিটেনকে নিরাপদ রাখার জন্য তারা এই রুশ যুদ্ধজাহাজের বহরের ওপর সতর্ক নজর রাখবেন।এডমিরাল কুজনেটসভকে অনুসরণের জন্য ব্রিটিশ যুদ্ধজাহাজ এইচএমএস ডানকান এবং এইচএমএস রিচমন্ড গত মঙ্গলবারই ইংলিশ চ্যানেলে পাঠানো হয়।

 

এডমিরাল কুজনেটসভ হচ্ছে রুশ নৌবাহিনীর একমাত্র যুদ্ধবিমানবাহী রণতরী। ব্রিটেনের এ ধরনের কোনও বিমানবাহী রণতরী নেই।

রাশিয়া কেন সিরিয়ার লড়াইয়ে এ রকম বিশাল যুদ্ধজাহাজ পাঠাচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে।

একটি রুশ পত্রিকা ‘কমসোমলস্কায়া প্রাভদা’র ভাষ্য অনুযায়ী, এই জাহাজ বহর ভূমধ্যসাগরে কোন প্রমোদভ্রমণে যাচ্ছে না। সিরিয়ায় প্রেসিডেন্ট আসাদের বিরোধী বিদ্রোহী এবং জঙ্গী গোষ্ঠীগুলোর অবস্থানে হামলা চালানোর জন্য এই যুদ্ধজাহাজের বহর ব্যবহার করা হবে।

সামরিক বিশ্লেষকরা বলছেন, শুধু সিরিয়ার যুদ্ধে নিজেদের সমরশক্তি বাড়ানোই রাশিয়ার লক্ষ্য নয়। একইসঙ্গে রাশিয়া পশ্চিমা দেশগুলোর কাছে এ রকম একটা বার্তা দিতে চাইছে যে, তারা যেখানে খুশি তাদের এই যুদ্ধজাহাজ পাঠাতে পারে। সেই ক্ষমতা তাদের আছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে