,

ইমরান খানকে গ্রেফতারের নির্দেশ

 

আন্তর্জাতিক ডেস্ক :পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। ২০১৪ সালে পাকিস্তান টেলিভিশনে (পিটিভি) হামলার ঘটনায় শুক্রবার ইসলামাবাদের সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) এ নির্দেশ দেয়। একই ঘটনায় পাকিস্তানে আওয়ামী তেহরিক (পিএটি)-এর প্রধান তাহিরুল কাদরিকেও গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।

abbc6d3bc4447a1d67497a74412cdf49-580a4c87f0fb5

২০১৪ সালের ১ সেপ্টেম্বর পিটিআই ও পিএটি-র কমপক্ষে ৪০০ জন সদস্য পিটিভি-র প্রধান অফিসে জোর করে ঢুকে পড়ে দু’টি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়েছিল। সেই ঘটনার প্রেক্ষিতেই এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। ফলে এটিসি-র বিচারক কওসর আব্বাস জাইদি আদালতে পুলিশের কাজ নিয়ে প্রশ্ন তোলেন।

আদালতের গ্রেফতারের নির্দেশ কেন পুলিশ এখনও বাস্তবায়ন করেনি, তার রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

আদালত সাফ জানিয়ে দিয়েছে, আগামী মাসের ১৭ তারিখের মধ্যে ইমরান খান, তাহিরুল কাদরি এবং ঘটনার সঙ্গে যুক্ত বাকি ৬৮ জনকে গ্রেফতার করে আদালতে হাজির করতে হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা