,

সাত পাক সেনা হত্যার দাবি বিএসএফ’র, পাকিস্তানের অস্বীকার

 

আন্তর্জাতিক ডেস্ক :পাকিস্তান-ভারত সীমান্তে মর্টার নিক্ষেপ করে সাত পাক সেনাকে হত্যার দাবি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিএসএফ’র এ দাবি অস্বীকার করেছে পাকিস্তান। শুক্রবার দি ইন্ডিয়ান টাইমস এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার কাথুয়া, সাম্বা ও জম্মু প্রদেশের সীমান্তে পাক সেনাদের হত্যা করার দাবি করেছে বিএসএফ।

b90175aa9708c6580edc517beb32c057-580a683473cb0

বিএসএফ’র মুখপাত্র জানিয়েছেন, ‘আমরা নিশ্চিত যে মর্টার শেলের আঘাতে সাত পাক সেনা নিহত ও আরও তিন সেনা মারাত্মকভাবে আহত হয়েছে।’

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসএফ’র মুখপাত্র আরও জানিয়েছেন, ‘এ ঘটনায় গুরনাম সিং নামে আমাদের একজন কনস্টেবলও মারাত্মক আহত হয়েছেন।’

বিশেষদিল্লী বিএসএফ’র মুখপাত্র সুভেনন্দু বর্ধজ জানিয়েছেন, ‘হীরানগর সেক্টরের পাক সেনাদের স্নিপার আক্রমণের জবাবে বিএসএফ বেপরোয়াভাবে মর্টার নেক্ষপ ও গুলিবর্ষণ করে। যার আঘাতে সাত পাক সেনা নিহত হয়।’

অন্যদিকে, সীমান্তে গুলিবর্ষণে কোনও পাক সেনার মৃত্যুর খবর অস্বীকার করেছে পাকিস্তান। দেশটির আইএসপিআর দাবি করেছে, আজ সাকারগর সেক্টরে বিনা উস্কানীতে ভারত গুলি বর্ষণ করেছে এবং পাকিস্তান এটার সমুচিত জবাব দিয়েছে।’

পাকিস্তানের আইএসপিআর’র মহাপরিচালক জেনারেল অসিম বাজওয়া বলেন, ‘ভারতের পক্ষ থেকে পাক সেনা হত্যার যে দাবি করা হচ্ছে তা একেবারেই মিথ্যা।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে