,

‘ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে কেন এত কথা’

বিনোদন ডেস্ক : বলিউডের অনেক অভিনেত্রী সাহসী দৃশ্যে অভিনয় করেছেন। এবার এ তালিকায় যুক্ত হতে যাচ্ছেন অভিনেত্রী সানা খান। সম্প্রতি ওয়াজা তুম হো সিনেমার ট্রেইলার প্রকাশের পর অন্তত সেই অাভাসই পাওয়া যাচ্ছে।

sana_top1477100847
প্রকাশিত ট্রেইলারে তাকে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যায়। তারপর এ নিয়ে বিভিন্ন মাধ্যমে জোর সমালোচনা শুরু হয়। কিন্তু এত দিন এ বিষয়ে কোনো মন্তব্য করেননি এই অভিনেত্রী। সম্প্রতি এক অনুষ্ঠানে এসব যৌন দৃশ্য নিয়ে সরাসরি কথা বলেছেন সানা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।

এ প্রসঙ্গে সানা খান বলেন, ‘বলিউড সিনেমার যৌন দৃশ্যে অভিনয় করা তো সাধারণ ব্যাপার। এটাকে কেন ইস্যু করা হচ্ছে, তা বুঝতে পারছি না। খুব আশ্চর্য লাগে যখন শুনি ইন্ডাস্ট্রির লোকেরা এই নিয়ে কথা বলছে। ওই দৃশ্যগুলো নিয়ে আলোচনা করছে। এখন বলিউডের প্রায় সিনেমাতেই চুম্বন দৃশ্য থাকে। আমি বুঝতে পারি না ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে কেন এত কথা? কেন এত চর্চা হয়?’

ওয়াজা তুম হো সিনেমায় সানার সঙ্গে গুরমিত ও রজনীশের ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে। আগামী ২ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা