নবীনগরে জঙ্গিবাদ নির্মূলে মত- বিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের তুজুমিয়া সিনিয়র মাদ্রাসার আজ (২০/১০) ৬টি বিষরের উপর সচেতনমূলক সভা অনুষ্ঠিত হয়। অত্র মাদ্রাসার অধ্যক্ষ মো: জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবীনগর থানার অফিসার মো: ইমতিয়াজ আহমেদ (পিপিএম)। প্রধান অতিথি দেশের বর্তমান প্রেক্ষাপটের উপর গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা ও শিক্ষামূলক আলোচনা করেন।

শিক্ষার্থীদের মাঝে জঙ্গিবাদের কুফল সম্পর্কে আলোচনা করেন। সকলকে সুন্দর জীবন গড়ে তোলার জন্য উপদেশ দেন। জঙ্গি কিংবা কোন অপরাধমূলক কর্মকান্ড থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য বলেন। এছাড়াও তিনি ইভটিজিং,বাল্যবিবাহ,রোড ট্রাফিক সাইন,মাদক সংক্রান্ত অপরাধ, মোবাইল ফোনের অপব্যবহার ও নৈতিক ও সামাজিক অবক্ষর উপর শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করেন।











