,

ভারতে ৩২ লাখ এটিএম কার্ডের পিন হ্যাকারদের হাতে!

atm-card-of-india-550x331আন্তর্জাতিক ডেস্ক : আপনার ডেবিট কার্ডের পিন-সহ যাবতীয় গোপনীয় তথ্য সুরক্ষিত তো? চাঞ্চল্যকর খবরটি হলো, ভারতের কয়েক হাজার এটিএম এ ম্যালওয়্যার অ্যাটাক করায় প্রায় ৩২ লাখ ডেবিট কার্ডের পিন-সহ যাবতীয় গোপন তথ্য হ্যাকারদের হাতে চলে যেতে পারে- আশঙ্কা প্রকাশ করেছে ব্যাংকগুলো। ফলে গ্রাহকদের অ্যাকাউন্টের সর্বস্ব হ্যাকারদের হাতে চলে যাওয়ার সম্ভাবনা প্রবল। টিওআই
সন্দেহভাজন নেটওয়ার্কে লেনদেন করেছেন, এসবিআই ইতিমধ্যেই এরকম ৬ লাখ গ্রাহককে নতুন করে ডেবিট কার্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। অন্যান্য ব্যাংকগুলো গ্রাহকদের দ্রুত পিন নম্বর বদলে ফেলার অনুরোধ করেছে। এমনকি আন্তর্জাতিক লেনদেনে পিন প্রয়োজন হয় না বলে, সেই সব লেনদেনও আপাতত বন্ধ করেছে ব্যাংকগুলো। সূত্রের খবর, হিতাচি পেমেন্ট সিস্টেমে (যারা ইয়েস ব্যাংকের এটিপি নেটওয়ার্কের দায়িত্বে) ম্যালওয়্যার হামলা করেছে বলে মনে করা হচ্ছে।
ইয়েস ব্যাংকের বিষয়টি প্রথম নজরে আসে জুলাইয়ে। ইয়েস ব্যাংকের পরই অন্যান্য ব্যাংকেও সমস্যা শুরু হয়। কারণ ইয়েস ব্যাংকের এটিএম সংখ্যা বেশি না হলেও, ওই ব্যাংকের মাধ্যমে বিপুল পরিমাণে থার্ড পার্টি ট্রানজ্যাকশন হয়। যার ফলেই অন্যান্য ব্যাংকও ক্ষতিগ্রস্ত হয়েছে। হিতাচি পেমেন্ট সার্ভিসেস এর এমডি লোনি অ্যান্টনির কথায়, ‘প্রাথমিক তদন্তে এই ধরনের সমস্যা এখনও ধরা পড়েনি, তবে চূড়ান্ত রিপোর্ট হাতে পাওয়া না পর্যন্ত আমি কোনো মন্তব্য করব না। তবে আমার মনে হয় না, কোনো ব্যাংককে গ্রাহকদের ডেবিট কার্ড রি-ইস্যু করতে হবে। অনেক ব্যাংক তাদের গ্রাহকদের ডেবিট কার্ড পিন পরিবর্তন করতে বলছে, তবে এটা ব্যাংকগুলোর জেনারেল প্র্যাকটিস

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে