,

পরিকল্পনার চেয়েও দ্রুতগতিতে এগোচ্ছে মসুল অভিযান: ইরাকি প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক :ইরাকের মসুল নগরীকে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর দখল থেকে মুক্ত করা অভিযান পরিকল্পনার চেয়েও দ্রুতগতিতে এগিয়েছে বলে জানিয়েছেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি। বৃহস্পতিবার ইরাকি ও কুর্দি বাহিনীর সামরিক অভিযানে নগরীর আশেপাশের গ্রামগুলো দখলমুক্ত হওয়ার পর তিনি এই মন্তব্য করেন।ইরাকের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে হায়দার আল-আবাদি বলেন, ‘সামরিক বাহিনী আমাদের ধারণার চেয়েও দ্রুত গতিতে নগরীর দিকে এগিয়ে যাচ্ছে, এমনকি আমরা যে পরিকল্পনা করেছিলাম, তা এর চেয়েও দ্রুতগতিতে এগোচ্ছে।’

eab00f37eecdb963aafb8c1a2e33c9bb-5808a6b956915

ইরাকের দ্বিতীয় বৃহত্তম মসুল নগরীর পুনর্গঠনের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বৈঠক করতে ওই জ্যেষ্ঠ ইরাকি কর্মকর্তারা এখন ফ্রান্সের রাজধানী প্যারিসে রয়েছেন।

উল্লেখ্য, ২০১৪ সালের জুনে আইএস জঙ্গিরা মসুল নগরী দখল করে নেয়। ইরাকের দ্বিতীয় বৃহত্তম এই নগরীর জনসংখ্যা প্রায় ২৫ লাখ। এখনও সেখানে প্রায় ১৫ লাখ মানুষ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (১৭ অক্টোবর) ভোরে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে আনুষ্ঠানিকভাবে মসুল পুনরুদ্ধার অভিযান শুরুর ঘোষণা দেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি।

মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলার সহযোগিতা নিয়ে সোমবার থেকে শুরু হওয়া ওই অভিযানের চতুর্থ দিনে ইরাকি ও কুর্দি বাহিনী অভিযানের তীব্র আরও বৃদ্ধি করেছে। কুর্দি বাহিনী জানিয়েছে, শহরের আশেপাশের বেশিরভাগ গ্রামই এখন তাদের দখলে রয়েছে।

মসুল অভিযানে ইরাকি সেনাবাহিনীর ১৮ হাজার সদস্য এবং কুর্দি পেশমেরগা বাহিনীর ১০ হাজার সদস্য অংশ নিচ্ছেন। সেই সঙ্গে পাঁচ হাজার মার্কিন সেনা সদস্যও তাদের সহযোগিতার জন্য এখন ইরাকে অবস্থান করছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে