,

পাকিস্তানে ভারতীয় টিভি চ্যানেল নিষিদ্ধ

 

নিজস্ব প্রতিবেদক : পাকিস্তানে ভারতীয় খবর বা বিনোদনমূলক অনুষ্ঠানসহ ভারতীয় সব টিভি চ্যানেল নিষিদ্ধ করেছে দেশটির ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটর অথরিটি বা পিইএমআরএ। শুক্রবার বিকেল ৩টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।এ নিষেধাজ্ঞার ফলে পাকিস্তানের ক্যাবল টিভি অপারেটররা বলিউডের কোনো গান বা ছবিসহ ভারতীয় কোনো খবর বা বিনোদনের অনুষ্ঠান আর প্রচার করতে পারবে না।

image-2704

ভারতীয় টিভি চ্যানেল বিশেষ করে চলচ্চিত্র বা বিনোদন বিষয়ক অনুষ্ঠান ও খবরাখবর পাকিস্তানে খুবই জনপ্রিয়।তবে যাদের নিজস্ব স্যাটেলাইট ডিশ রয়েছে তারা পাকিস্তানে ভারতীয় টিভি চ্যানেল দেখতে পাবেন। এছাড়া বাকিরা বঞ্চিত হবেন।এর আগে পাকিস্তানি মিডিয়াকে বলা হয়েছিল ১৫ই অক্টোবরের মধ্যে ভারতীয় অনুষ্ঠানের সংখ্যা যেন ছয় শতাংশে নামিয়ে আনা হয়। ২৪ ঘন্টার মধ্যে মাত্র কয়েক ঘন্টা দেখানোর নির্দেশ দেয়া হয়েছিল।

 

নির্দেশ অনুযায়ী পাকিস্তানী চ্যানেলগুলো অনুষ্ঠান সম্প্রচার শুরু করেছিল, তবে এখন ভারতীয় অনুষ্ঠান ও চ্যানেল প্রচারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আনায় আবারও নতুন করে অনুষ্ঠানসূচি সাজাতে হবে পাকিস্তানি মিডিয়াগুলোকে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে