,

সিরিয়ায় তুরস্কের বিমান হামলায় ২০০ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক :সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টি (পিওয়াইডি) ও পিপলস প্রটেকশন ইউনিটস (ওয়াইপিজি) এর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে তুরস্ক। এতে প্রায় ২০০ জঙ্গি নিহত হয়েছে। তুরস্কের সেনাবাহিনী বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

image-2741

দেশটির সামরিক সূত্র জানায়, অভিযানে তুরস্কের জঙ্গি বিমান একটি সাঁজোয়া যান, একটি সদর দফতরের একটি ভবন, আশ্রয় শিবির ও অপর ৭টি স্থাপনাসহ ১৮টি পিওয়াইডি/ওয়াইপিজি’র অবস্থান লক্ষ্য করে হামলা চালায়। এতে এগুলো ধ্বংস হয়ে যায় এবং ১৬০ থেকে ২০০ জঙ্গি নিহত হয়।

তুরস্কের সৈন্যরা উইফ্রেটিস শিল্ড অভিযানের অংশ হিসেবে তুরস্ক সীমান্তে ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে সিরিয়ার বিদ্রোহীদের সহায়তায় সিরিয়ার জারাবলুস শহরে প্রবেশ করে এ হামলা চালায়।

সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের অংশ ওয়াইপিজি সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন আইএস বিরোধী অভিযানের অংশীদার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা