,

ভারতের হয়ে নোবেল পাননি রবীন্দ্রনাথ ঠাকুর !

nobel-550x286ইন্টারনেটভিত্তিক মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ায় রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাপ্তির তালিকায় ভারতের জাতীয় পতাকার বদলে ‘দ্য স্টার অব ইন্ডিয়া রেড’ এর পতাকা সংযুক্ত রয়েছে। এ নিয়ে ভারতে বেশ সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। অনেকেই বলছেন, তাহলে কী রবীন্দ্রনাথ ভারতের হয়ে নোবেল পুরস্কার পাননি।
১৯১৩ সালে বিশ্বকবি যখন নোবেল সম্মানে ভূষিত হয়েছিলেন ভারত তখনও পরাধীন ছিল। রবী ঠাকুরের নোবেল প্রাপ্তির ৩৪ বছর পর স্বাধীনতা অর্জন করে ভারত। এতকাল যে ইতিহাস বহন করে ভারতবর্ষ ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছিল সে ইতিহাসও বিকৃত করেছে মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া।
উইকিপিডিয়ার তথ্যে দেখা গেছে, রবীন্দ্রনাথের নোবেলপ্রাপ্তির সাল (১৯১৩), ছবি, নামের স্থানে রবীন্দ্রনাথ ঠাকুর, ও দেশের স্থানে ভারতের নাম লেখা থাকলেও পতাকা রয়েছে দ্য স্টার অব ইন্ডিয়া রেডের।
১৯৭৯ সালে স্বাধীন ভারতে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন মাদার টেরেসা, ১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল পেয়েছেন অমর্ত্য সেন, সর্বশেষ ২০১৪ সালে শান্তিতে পেয়েছেন কৈলাস সত্যার্থী। পরাধীন ভারতে নোবেল প্রাপকদের মধ্যে একজন রবীন্দ্রনাথ। এ ছাড়া পরাধীন ভারতে পদার্থবিদ্যায় দ্বিতীয় ব্যক্তি হিসেবে জন সি ভি রামন ১৯৩০ সালে নোবেল পেয়েছিলেন।
সূত্র: জি নিউজ

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে