বর্তমান বাংলাদেশের লোক সংগীত এর জনপ্রিয় কন্ঠ শিল্পী সায়েরা রেজা
নিজস্ব প্রতিনিধি : বর্তমান বাংলাদেশের লোক সংগীত এর জনপ্রিয় কন্ঠ শিল্পী সায়েরা রেজা যিনি তার গানের মাধ্যমে অর্জন করেছেন লাখো শ্রোতার মন। মাত্র ১০ বছর বয়সে বাংলাদেশ শিশু একাডেমী থেকে তাঁর গানের শিক্ষা শুরু। ২০০৮ সালে বাপ্পা মজুমদারের সুর সংগীতে প্রকাশ পায় সায়েরা রেজার গান ‘ধার ধারি না’। মূলত এই গানটি জনপ্রিয়তার শীর্ষে নিয়ে আসে সায়েরা রেজাকে। একই বছর সায়েরার প্রথম অডিও অ্যালবাম ‘সুখের অমিল’ প্রকাশ হয়। তার নতুন এ্যালবাম এর নাম “আরবার ফোকস” নতুন এ অ্যালবামটিতিনিসাজিয়েছেন বাংলাদেশেপ্রচলিত জনপ্রিয় ধারার লোকগানের সমন্বয়ে।
এর মধ্যে লালন সাঁই ও শাহ আব্দুল করিমের গান উল্লেখযোগ্য ফেনীর মেয়ে সায়েরা রেজা সারাবাংলার ও দেশ বিদেশী শ্রোতার মন মাতিয়ে বিভিন্ন দেশী-আন্তর্জাতিক সংঘটন থেকে অর্জন করেছে নানা পুরষ্কার। দেশের সেরা জনপ্রিয় এই কন্ঠ শিল্পী সায়েরা রেজা সন্তান সহ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাস করেন। সায়েরা রেজা অফিসিয়াল ওয়েবসাইটwww.sayerareza.com বিভিন্ন জনপ্রিয় গান সহ প্রিয় এই শিল্পীর বিষয়ে অনেক তথ্য দেওয়া আছে এই সাইটে ।











