,

আল-আকসা মসজিদ নিয়ে ইউনেস্কোর ‘ইসরায়েল বিরোধী’ অবস্থান

 

আন্তর্জাতিক ডেস্ক :জাতিসংঘের সংস্কৃতি বিভাগ ইউনেস্কো কর্তৃক গৃহীত এক সনদকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের নেতারা। ওই সনদে অধিকৃত পূর্ব জেরুজালেমের বিষয়ে ইসরায়েলি কৌশলের নিন্দা জানানো হয়।

9e503573990e5c94ba26fc61304a7ec5-58065af02bba8

মঙ্গলবার প্যারিসভিত্তিক ইউনেস্কোর এক মুখপাত্র জানান, ‘এ সনদের কারণে ইসরায়েল ইউনেস্কোর সঙ্গে সহযোগিতা বন্ধ করে দিয়েছে। কেননা এতে ওই তীর্থস্থানে ইহুদিদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বলে দাবি করছে ইসরায়েল।’

আল-আকসা মসজিদটি মুসলিমদের তৃতীয় পবিত্রতম ধর্মীয় তীর্থস্থান। ইহুদিরা একে ‘টেম্পল মাউন্ট’ বলে দাবি করে থাকে।

ইউনেস্কোর ফিলিস্তিনি দূত মনির আনাসতাস বলেন, ‘এই সনদ থেকেই বোঝা যায় পূর্ব জেরুজালেমে ইসরায়েলই আধিপত্যবাদী শক্তি। এবং এর মাধ্যমে ইসরায়েলকে পেশীশক্তি প্রদর্শন থেকে বিরত করা হচ্ছে।’

ইউনেস্কোর ওই সনদে ইসরায়েল কর্তৃক মুসলিমদের আল-আকসা মসজিদে প্রবেশে বাধা দেওয়ার বিষয়টিকেও সমালোচনা করা হয়। ইসরায়েলি পুলিশের আগ্রাসনও প্রতিরোধ করা হয় ওই সনদে।

প্রসঙ্গত, ওই সনদটির পক্ষে সমর্থন জানিয়েছে আলজেরিয়া, মিশর, লেবানন, মরক্কো, ওমান, কাতার ও সুদান।

এ প্রসঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানইয়াহু বলেন, ইউনেস্কো এই সনদ গ্রহণ করে নিজেদের গ্রহণযোগ্যতা হারিয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে