,

হত্যার দায়ে সৌদি যুবরাজের শিরচ্ছেদ

prince-400x400আন্তর্জাতিক ডেস্ক :অপরাধী যেই হোক না কেন তাকে তার প্রাপ্য শাস্তি দেওয়ার ব্যাপারে সৌদি সরকার সব সময়ই কঠোর ভূমিকা পালন করে এসেছে। এবার তারা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল। সৌদি সরকার সৌদি যুবরাজ তুর্কি বিন সৌদ বিন আল কবিরকে শিরচ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করেছে। সৌদি নাগরিক আদেল বিন সোলাইমান বিন আব্দুল করিম আল মুহাইমিদকে হত্যার দায়ে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, “সৌদি যুবরাজের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শিরচ্ছেদের মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মঙ্গলবার (১৮ অক্টোবর) রিয়াদে এই শিরচ্ছেদ কার্যকর করা হয়েছে।”

বিবৃতিতে আরও জানানো হয়, আদেল বিন সোলাইমান বিন আব্দুল করিম আল মুহাইমিদ যুবরাজের সহকর্মী ছিলেন। একদিন যুবরাজ ও তার ভেতর ঝগড়া হয়। বাকবিতন্ডা করার এক পর্যায়ে যুবরাজ আদেল বিন সোলাইমান বিন আব্দুল করিম আল মুহাইমিদের উপর চড়াও হন। এক পর্যায়ে যুবরাজ গুলি করে তাকে হত্যা করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়, খুনের পর নিরাপত্তারক্ষীরা যুবরাজকে ধরে ফেলে। এরপর যুবরাজের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। ধারাবাহিক তদন্তের পর যুবরাজ দোষী প্রমাণিত হন।

জেনারেল কোর্ট যুবরাজকে দোষী সাব্যস্ত করে একটি রুল জারি করেন। পরে সেই রুল আপিল বিভাগে জারি করা হয়। এমনকি সুপ্রিম কোর্টেও জারি রাখা হয়। এরপর এই রুলের বিষয়ে রাজকীয় ফরমান জারি করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিতের জন্য যেকোনো শাস্তি কার্যকরে সরকার অঙ্গীকারাবদ্ধ। যুবরাজের মৃত্যুদণ্ডের মাধ্যমে সৌদি সরকার প্রমাণ করলো অপরাধী যেই হোক না কেন অপরাধ প্রমাণিত হলে তাকে শাস্তি দেওয়ার ব্যাপারে সৌদি সরকার কোন আপোষ করবে না।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে