,

অবৈধভাবে অবস্থানকারী হাজিদের বিরুদ্ধে অভিযানে নামছে সৌদি

hazi20161018200011আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র হজ পালন শেষে অবৈধভাবে অবস্থানকারী হাজিদের বিরুদ্ধে অভিযান শুরু করছে সৌদি আরব। অভিযানকালে কোনো হাজি ধরা পড়লে ৫০ হাজার রিয়েল জরিমানা ও ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হবে। শুধু তাই নয়, অবৈধভাবে অবস্থানকারী হাজিদের আশ্রয়দাতাদেরকেও ১ লাখ রিয়েল জরিমানা ও ছয় মাসের কারাদণ্ড দেয়া হবে। সৌদি আরব থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক সাউদি গেজেটে এসব তথ্য জানানো হয়েছে।

প্রকাশিত প্রতিবেদনে আরো বলা হয়, সৌদি আরব সরকার চলতি বছরের হজ ফ্লাইট সমাপ্তির ঘোষণা করেছে। এ বছর ৩ হাজার ৬৭০টি ফ্লাইটে মোট ৮ লাখ ৪৬ হাজার ৪০০ হজযাত্রী সৌদি আরব ছেড়ে গেছেন।

দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ এ বছর হাজিদের জন্য বিমানবন্দরে ১৪টি প্যাসেঞ্জার হল, ১০টি পোর্টেবল ব্রিজ, ৪২০টি কাউন্টার, ১৬টি কাস্টমস অপারেশন ও ৪০টি নামাজের স্থানের ব্যবস্থা করেছিল। এছাড়া বিমানবন্দরে একসঙ্গে ৪৭টি বিমান ওঠানামা ও ঘণ্টায় ৩ হাজার ৮০০ হজযাত্রীর দ্রুত ইমিগ্রেশনের ব্যবস্থা রাখা হয়। হজ টার্মিনালে সাড়ে ৪০০ হজযাত্রী রাখার মতো আবাসিক হোটেলেরও সুব্যবস্থা ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

গত রোববার (১৭ অক্টোবর) সর্বশেষ ৪০৯ জন হাজি দেশে ফিরেছেন। ওই ফ্লাইটটিই ছিল হজযাত্রী পরিবহনের শেষ ফ্লাইট। এর মধ্য দিয়ে চলতি বছর লক্ষাধিক হজযাত্রী দেশে ফিরেছেন এবং হজ কার্যক্রমের পরিসমাপ্তি ঘটছে বলে জানিয়েছেন আশকোনা হজ অফিসের সহকারী পরিচালক আবদুল মালেক।

উল্লেখ্য, চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ১ হাজার ৭৫৮ জন বাংলাদেশি হজ পালন করেন। তাদের মধ্যে সৌদি আরবে ৮১ জন হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। যার মধ্যে পুরুষ ৬২ ও নারী ১৯ জন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা