,

ট্রাম্প ভদ্রলোক, যৌন হয়রানির অভিযোগ মিথ্যা : মেলানিয়া

trumpআন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তার স্বামী একজন ভদ্রলোক। ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলা নারীরা মিথ্যা বলছেন।

ট্রাম্পের স্ত্রী বলেন, নারীদের নিয়ে ভিডিওচিত্রে ধারণ করা ট্রাম্পের বক্তব্য অগ্রহণযোগ্য। তবে সেই ব্যক্তির সঙ্গে তার দেখা ট্রাম্পের মিল নেই। সম্প্রতি নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা ট্রাম্পের একটি ভিডিও প্রকাশিত হয়। ওই ভিডিওতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল এনবিসির উপস্থাপক বিলি বুশের উদ্দেশে ট্রাম্প বলছেন, তারকা হওয়ায় তিনি নারীদের জোরপূর্বক স্পর্শ করতে পারেন।

ওই ভিডিও প্রকাশিত হওয়ার পর বেশ কিছু নারী ট্রাম্পের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলেন। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন মহলে ট্রাম্পের সমালোচনা শুরু হয়। এমনকি নিজ দলের অনেক নেতাও ট্রাম্পকে সমর্থন দেওয়া থেকে সরে আসেন। যদিও এ ধরনের অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন ট্রাম্প। ওই ভিডিওর বিষয়ে সিএনএনকে ট্রাম্পের স্ত্রী বলেন, আমি জানি সে (ট্রাম্প) নারীদের সম্মান করে। এরপরও সে এই অভিযোগগুলো (যৌন হেনস্তা) অস্বীকার করছে। কারণ সেগুলো মিথ্যা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে