,

আলেপ্পোয় আট ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

 

আন্তর্জাতিক ডেস্ক :সিরিয়ার আলেপ্পো নগরীতে আট ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। দেশটি বলেছে, মানবিক ত্রাণ পৌঁছে দেয়ার সুবিধার্থে সেখানে যে কোনও সময় এ ধরনের আরও যুদ্ধবিরতি ঘোষণা করতে রাজি আছে মস্কো। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

e16eeddd7585aaa5855a3028d5e91a78-580597c67b386

রাশিয়া সেনাবাহিনী বলেছে, আগামী ২০ অক্টোবর বৃহস্পতিবার সিরিয়ার সেনাবাহিনী এবং রাশিয়া ৮ ঘণ্টার জন্য আলেপ্পোয় হামলা বন্ধ রাখবে।

রুশ সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তা জেনারেল সের্গেই রুদসকয় সোমবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন। তিনি জানান, আমরা সময় নষ্ট না করার সিদ্ধান্ত নিয়েছি। বিশেষ করে বেসামরিক নাগরিক, রোগী ও আহত ব্যক্তিদের নিরাপদে সরে যেতে এবং জঙ্গিদের পিছু হটার সুযোগ দিতে কিছু সময়ের জন্য হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।

রাশিয়ার ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আলেপ্পোয় যুদ্ধবিরতি বহাল থাকবে। এ সময়ে শহরের ওপর কোনও বিমান হামলা চালাবে না রাশিয়া। সেইসঙ্গে সিরিয়ার সেনাবাহিনীও সব ধরনের অভিযান বন্ধ রাখবে।

রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুরোধে সাড়া দিয়ে রাশিয়া ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে সিরিয়ার আসাদবিরোধী বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালাচ্ছে। এতে সাধারণ মানুষ এমনকি হসপাতালও লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার সমালোচনা করেছে মানবাধিকার সংগঠনগুলো।

ইউরোপীয় ইউনিয়ন এক বিবৃতিতে দাবি করেছে, মস্কো ও দামেস্ক আলেপ্পোর বেসামরিক অবস্থানে বিশেষ করে হাসপাতালের ওপর বোমাবর্ষণ করে যুদ্ধাপরাধ করছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে