,

ইলেক্টোরাল কলেজের জরিপেও এগিয়ে হিলারি

24469_hillaryআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র ২২ দিন। ডেমোক্রেটিক ও রিপাবলিকান_ দুই পক্ষেই অভিযোগ আর পাল্টা অভিযোগে সরগরম মার্কিন নির্বাচনী পরিবেশ। একদিকে একের পর এক ফাঁস হওয়া নারী কেলেঙ্কারি নিয়ে দিশেহারা রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনের জন্য একের পর এক আসছে সুখবর।

প্রকাশিত সর্বশেষ জরিপে দেখা গেছে, ইলেক্টোরাল কলেজ ভোটেও ট্রাম্পের তুলনায় হিলারি অনেক এগিয়ে রয়েছেন। খবর বিবিসি ও রয়টার্সের।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে সরাসরি ভোটের পাশাপাশি ইলেক্টোরাল কলেজের ভোটেও প্রার্থীকে জয়ী হতে হয়। এ ক্ষেত্রে একজন প্রার্থী অন্তত ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোট পেলে তবেই তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন। যুক্তরাষ্ট্রে মোট ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোট রয়েছে। এর মধ্যে মার্কিন কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভ সদস্যদের ৪৩৫ জনের একটি করে ৪৩৫টি ভোট, ১০০ জন সিনেটরের জন্য একটি করে (৫০ রাজ্যে দুটি করে) এবং ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার জন্য তিনটি_ মোট ৫৩৮টি ভোট।

রয়টার্স/ইপসোস জরিপে দেখা গেছে, প্রেসিডেন্ট হওয়ার জন্য হিলারির প্রয়োজনীয় ২৭০ ইলেক্টোরাল কলেজ ভোট পাওয়ার সম্ভাবনা ৯৫ শতাংশের বেশি। চলতি সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হলে হিলারি অন্তত ৩১০টি ইলেক্টোরাল ভোট পেতেন এবং ট্রাম্প পেতেন মাত্র ১৭৬টি।

এদিকে বিবিসির পোল ট্রেকারেও গতকাল দেখা গেছে, জনমত জরিপে হিলারি ৯ পয়েন্ট এগিয়ে। হিলারি পক্ষে সম্ভাব্য ভোটারের ৪৯ শতাংশ ও ট্রাম্প ৪০ শতাংশ পেয়েছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে