,

দুই নভোচারীকে মহাকাশে পাঠাচ্ছে চীন

 

আন্তর্জাতিক ডেস্ক :২০২২ সালের মধ্যে নতুন একটি মহাকাশ স্টেশন তৈরির প্রস্তুতি নিচ্ছে চীন। এজন্য মহাকাশ গবেষণার অংশ হিসেবে নতুন করে দুই নভোচারীকে মহাকাশে পাঠাচ্ছে বেইজিং। মহাকাশে মানুষের বসবাসের সক্ষমতা যাচাইয়ের জন্য তাদের সেখানে পাঠানো হচ্ছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া’র এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

8f8c42504ded80d099ee9be4b4c3b2e7-5804736c1478f

ওই দুই নভোচারী হচ্ছেন ৪৯ বছরের জিং হাইপেং এবং ৩৭ বছরের চেন দং। এর মধ্যে জিং হাইপেং এর আগে দুইবার মহাকাশ ভ্রমণ করেছেন।

স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ৭টার দিকে শেনজু-১১ মহাকাশযানে করে তারা মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করেন। চীনের উত্তরাঞ্চলের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে তাদের নিয়ে ছেড়ে যায় মহাকাশযানটি।

যাত্রার পর প্রথমে তারা তিয়াংগং-টু মহাকাশ স্টেশনে অবতরণ করবেন। সেখানে ৩০ দিন অবস্থান করবেন জিং হাইপেং এবং চেন দং। এ সময় তারা মহাকাশে মানুষের বসবাসের সক্ষমতা যাচাই করবেন।

এর আগে ২০১৩ সালের জুনে ১৫ দিনের অভিযান শেষে পৃথিবীতে ফেরেন চীনের তিন নভোচারী। শেনঝু-১০ মহাকাশযানে করে তারা সে যাত্রা সম্পন্ন করেন। পৃথিবীর কক্ষপথে মহাকাশ স্টেশন স্থাপনের পরিকল্পনার অংশ হিসেবে ওই অভিযান পরিচালনা করে চীন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা